কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে শিক্ষকের বাসায় রহস্যজনক চুরি,১৭ ভরি স্বর্ন লুট


বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের সরকারি বালিকা বিদ্যালয়ের পার্শ্ববর্তী শিক্ষক দম্পতির বাসায় রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (৮ নভেম্বর)  দুপুরে সসীম দেবনাথ ও পলি দেবনাথ শিক্ষক দম্পতির বাসার দোতলার জানালা ভেঙে ১৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে   বলে ওই পরিবার দাবি করেছেন।  ওই দম্পতি জানান,   প্রতিদিনের মত আজও তারা সকালে  কর্মস্থলে চলে যান, বিকেলে বাসায় ফিরে দোতালায় একটি জানালা ভাঙা দেখতে পান তারা। জানালার পাশের একটি আমগাছ বেয়ে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে ঘরের ভেতরে থাকা  সিঁড়ি হয়ে নিচতলায় প্রবেশ করে তোশকের  নিচে থাকা চাবি নিয়ে আলমারি খুলে আনুমানিক ১৭ ভরি স্বর্নালঙ্কার নিয়ে ভাঙা জানালা থেকে পালিয়ে যায় বলে ধারণা করছেন তারা। কিন্তু চোরচক্র আলমারি  লাগিয়ে আবার চাবি যথাস্থানে রেখে যায়।মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  সাইদুর রহমান বলেন, ‘চুরির বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। তবে বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।  আলমারি তালাবদ্ধ, অথচ আলমারির ভেতর থেকে সোনার গয়না গায়েব। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে, আশপাশের  সিসিটিভির ফুটেজ সংগ্রহ সহ  অনুসন্ধান চলছে।

Tag
আরও খবর