ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

ডোমারে বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

আগামীর রাজনীতিতে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করা লক্ষ্যে নীলফামারীর ডোমারে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নিয়ে প্রতিনিধি সভা করেছে উপজেলা বিএনপি।

রবিবার (১৮ই আগস্ট) বিকালে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন, ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু। এতে সঞ্চালনা করেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামন সুমন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান তুলু, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সম্পাদক মোজাম্মেল হক মানিক, সফিউল বারী বুলবুল, ওসমান গনি দুলাল, বায়েজীদ হোসেন জুয়েল চৌধুরী, ওমর ফারুক, গোলাম মোস্তফা প্রমুখ সহ প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।

সভায় বক্তরা বলেন, আওয়ামী দুঃশাসনের দিন শেষ হয়েছে।বর্তমান অন্তবর্তীকালীন সরকারের অধিনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে দলকে ক্ষমতায় আনতে হবে।

দলের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, যারা দলের দুর্দিনে ছিল না তারা আবারো অতিথি পাখি হয়ে দলে আসার চেষ্টা করছে। সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে ডোমারের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার প্রত্যয় ঘোষনা করেন নেতা-কর্মীরা।

আরও খবর