যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

পত্নীতলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়াবে সীমান্ত পাবলিক স্কুল এন্ড কলেজ


নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবির) উদ্যোগে সীমান্ত পাবলিক স্কুল এন্ড কলেজের স্থান নির্ধারণ করা হয়েছে।


রবিবার ( ১৮ আগস্ট) সকালে উপজেলার ১৪ বিজিবি সংলগ্ন এলাকায় পত্নীতলা সীমান্ত স্কুল এন্ড কলেজের স্থান নির্ধারণ করে বিজিবিকে হস্তান্তর করা হয়।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল হামিদ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন,  যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক মোঃ শফিক ছোটন, উপজেলা ভূমি অফিসার আজিজুল কবির।


এছাড়াও আরও উপস্থিত ছিলেন মেজর এস.এম. ইমরুল কায়েস, সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, স্থানীয় ব্যক্তিবর্গসহ বৈষম্য আন্দোলনের ছাত্র-ছাত্রী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল হামিদ বলেন, আলোকিত সমাজ বিনির্মানে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পক্ষ থেকে জেলা প্রশাসকের সহযোগিতায় পত্নীতলা উপজেলা তথা নওগাঁ অধিবাসীদের জন্য আলো ছড়াবে সীমান্ত পাবলিক স্কুল এন্ড কলেজ। একটা স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন থেকে আমাদের এই উদ্যোগ গ্রহন করা। স্কুল প্রতিষ্ঠায় যমুনা টিভির সিনিয়র সাংবাদিক শফিক ছোটন এর সাহসীকতায় অগ্রনী ভূমিকা পালন করেছেন।


তিনি আরও বলেন, বিজিবি সদস্যদের স্বপ্ন এই পত্নীতলাতে তাদের ছেলে মেয়ে পত্নীতলা অধিবাসীদের সাথে মিলেমিশে একসাথে আলোকিত সমাজ বিনির্মানে অংশ নেবে এবং সুনাগরিক হিসেবে এই প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করবে।


বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন বলেন, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি স্বপ্ন পূরণের সূচনা হল আজ। স্কুল প্রতিষ্ঠায় যাবতীয় কার্যবলী পদাধিকার বলে আমার উপর অর্পিত হয়েছিল। বিজিবি ও জেলা প্রশাসকের যৌথ প্রচেষ্ঠায় স্কুলের স্থান নির্ধারন হয়। প্রাথমিকভাবে খাস জমি উদ্ধার করে সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় বাকি কাজ শেষ এবং ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গুরুত্ব রাখবে পত্নীতলা সীমান্ত পাবলিক স্কুল এন্ড কলেজ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মামুনুর বলেন, পত্নীতলার মত প্রত্যন্ত এলাকায় পাবলিক স্কুল এন্ড কলেজ হচ্ছে এটা আমাদের জন্য অনেক আনন্দের এবং বড় পাওয়া। জেলা প্রশাসক ও বিজিবির ঔকান্তিক প্রচেষ্ঠায় আজকে যে স্বপ্নের সূচনা হচ্ছে তরুণ প্রজন্মের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও খবর