যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

কিশোরগঞ্জে মুগ্ধতা ছড়াচ্ছে কদম ফুল


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন পাড়া মহলার আনাচে কানাচে মুগ্ধতা ছড়াচ্ছে কদম ফুল। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই কদম ফুলের মুগ্ধতায় পরিপূর্ণ যেন গ্রাম- গঞ্জ। ষড়ঋতুর বর্ষা এক অনন্য ঋতু। এই ঋতুটি আসার আগেই কদম ফুল যেন জানিয়ে দেয় আগমণী বার্তা।


প্রকৃতিতে এখন চলছে বর্ষাকাল। কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার পথে- প্রান্তরে কদম গাছগুলো ভরে উঠেছে ফুল ফলে। সরেজমিনে দেখা গেছে উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার ধারে কিংবা বাড়ির উঠানে অসংখ্য কদম গাছ।সেই কদম গাছের ডালে ডালে ফুল ফলে ভরপুর। এ যেন আবহমান বাংলার বর্ষা বরণের প্রাকৃতিক আয়োজন।


বিভিন্ন সড়কের পাশে এখন হলুদ আর সাদায় সেজেছে সর্বত্র। বিভিন্ন স্থানে দেখা মিলছে কদম ফুলের। গাছের ডালে ডালে সবুজ পাতার আড়ালে ফুটে অসংখ্য কদম ফুল।স্থানীয় ভাবে জানা যায়, আষাঢ়-শ্রাবণ মাসে কদম গাছে ভরে যায় ফুল ফলে।আর প্রকৃতিতে মৌ মৌ গন্ধে পিপাসুদের তৃপ্তি এনে দেয়। কোমলমতি শিশুরা কদম ফুলে হেসে খেলে আনন্দে মেতে উঠেন।এমনকি তরুণ-তরুণীরা কদম ফুল তাদের প্রিয়জনকেও উপহার দেয়।


মেয়েরা খোঁপায়ও বেধে থাকে অনেক সময়। তবে কদম গাছের বাণিজ্যিক মূল্য কম হওয়ায় এ গাছের সংখ্যাও কমে আসছে ধীরে ধীরে। অনেকেই কদম গাছ কেটে রোপণ করেছেন লাভজনক কোনো গাছ। কদম গাছ কমে যাওয়ায় এখন মানুষ ঐতিহ্য ভুলতে বসেছে।


সবাই এখন বাড়ির আঙ্গিনায় ফলমূল ও ফুলের গাছ লাগাচ্ছে। যার ফলে হারিয়ে যেতে বসেছে কদম ফুলের গাছ।উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটির গাছ প্রেমী আনছার আলী জানান, বাংলার হাজার ফুলের মধ্যে কদমের সৌন্দর্য অন্যতম। ব্যক্তি পর্যায় ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও সরকারি-বেসরকারি জায়গায় কদম গাছ লাগানো প্রয়োজন। তাহলে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রকৃতির সৌন্দর্য রক্ষায় কদমগাছ রোপণ ও এর রক্ষণাবেক্ষণ জরুরি। একই এলাকার আরিফুর রহমান জানান, ছোটবেলায় বর্ষাকালে খেলার অন্যতম উপকরন ছিলো কদমফুল। ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। বর্ষাকালে পথে প্রান্তরে প্রচুর পরিমাণে কদম ফুলের দেখা মিলতো যা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় প্রত্যেক বাড়ির আঙিনায় একটি করে কদম গাছ লাগানো জরুরি। তিনি আরও জানান, কদম ফুল শুভ্রতার প্রতীক। প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় কদম ফুলের অবদান রয়েছে। গন্ধে, বর্ণে, সৌন্দর্যে ও ঔষধি গুণে কদমগাছ পরিপূর্ণ হলেও কালের বিবর্তনে হ্রাস পাচ্ছে কদম গাছের সংখ্যা। পরিবেশের ভারসাম্য রক্ষায় সব ধরনের গাছ রোপণ সরকারের পাশাপাশি সামাজিকভাবে পদক্ষেপ গ্রহণ জরুরি।

আরও খবর


deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

৩৫ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে



deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৩৮ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে