সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ধর্ষনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ উৎপাদন খরচ বেশি হলেও আমনের বাম্পার ফলনের আশায় নন্দীগ্রামের কৃষকরা কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ

রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থ্যতা কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ আগস্ট শনিবার উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তারাব পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এড. আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবর রহমান, যুবদলের নেতা  আবু মাসুম, সুলতান  মাহমুদ,  মঞ্জুর  রহমান, জাহাঙ্গীর আলম , খুরশেদ আলম ,  আক্তার হোসেন, আব্দুল কাদির রাজিব,   ইব্রাহিম দেওয়ান, মাহমুদুল হাছান রনি,যুগ্ম সাধারণ সম্পাদক আজিম সরকার প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার নিপীড়ন, নির্যাতন চালিয়ে দেশকে জিম্মি করে রেখেছিল। মানুষের ভোটের অধিকার ও বাকস্বাধীনতা কেরে নিয়েছিল। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। বক্তারা আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনে নিহত ও বিএনপি নেতাকর্মীদের হত্যার দায়ে শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে এনে বিচার করার জন্য অন্তবর্তীকালিন সরকারের কাছে দাবি করেন। 


পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতায় দোয়া কামনা করা হয়।

Tag
আরও খবর