অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু কেরানীহাটে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত কালিগঞ্জের রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

ঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২, আহত ১

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষার্থীসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার শোল্লা ইউনিয়নের খতিয়া ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের রূপারচর গ্রামের এলাহি মোল্লার ছেলে মালেক মোল্লা (২৮) ও কৈলাইল ইউনিয়নের পূর্ব মেলেং গ্রামের রিপন হোসেনের ছেলে রিফাত হোসেন (১৬)। এ ঘটনায় রিফাতের সঙ্গী উপজেলার শোল্লা ইউনিয়নের মদনমোহনপুর গ্রামের নুর ইসলামের ছেলে তামীম (১৭) গুরুতর আহত হয়েছেন। রিফাত মেলেং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে রিফাত ও তামীম মোটরসাইকেল করে নীলাম্বর পট্টির দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আরেকটি মোটরসাইকেল করে শোল্লার দিকে আসছিলেন মালেক। পথে খতিয়া ব্রীজে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মালেক। এসময় অন্য মোটরসাইকেলে থাকা রিফাত ও তামিমকে আহতাবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় তামিমকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ওসি শাহ্ জালাল জানান, এ ঘটনায় নিহতদের পরিবারের কেউ এখনও থানায় কোনো অভিযোগ করেনি।

Tag
আরও খবর