বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

জয়কে সারজিস স্মরণ করিয়ে দিলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-08-2024 03:48:40 am

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আমেরিকায় বসে সজিব ওয়াজেদ জয় ভারতকে সময় দিয়েছেন তিন মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন নিশ্চিত করতে। সজিব ওয়াজেদ জয় মনে হয় ভুলে গেছেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। যে দেশটিতে কবে নির্বাচন হবে তা ঠিক করবেন এ দেশের জনগণ।


বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে গুলিতে নিহত সাবেক ছাত্রদল নেতা মো. আমানতের জানাজায় অংশ গ্রহণ শেষে তিনি এসব কথা বলেন। জানাজায় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াও উপস্থিত ছিলেন।


এ সময় সারজিস আরও বলেন, তাদের (আওয়ামী লীগ) সরকার গত ১৬ বছরে গণতন্ত্র চর্চা করেনি বলে এখনও তারা মনে করছেন এমনই রয়ে গেছে। সেই যুগ এদেশের ছাত্র সমাজ পরিবর্তন করে ফেলেছে। এ দেশের জনগণই তাদের স্বাধীনতা রক্ষা করতে সব কিছু ঠিক করবে।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আগামী রোববার থেকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুরোধ জানান তিনি।


এদিকে, জানাজায় অংশ গ্রহণ শেষে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহামুদ সজিব ভূঁইয়া বলেন, আমারা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদী সরকারের প্রধান হত্যাকাণ্ডের মূল হোতা শেখ হাসিনা উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। আজকে বাংলাদেশে উসকানিমূলক একটি পরিবেশের সৃষ্টি করা হয়েছিল জনগণ তা রুখে দিয়েছে। পরাজিত শক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে তা এ দেশের জনগণ রুখে দিবে। বাংলাদেশের জনগণ যে স্বাধীনতা অর্জন করেছে তা তারাই রক্ষা করবে।


প্রসঙ্গত, গত ৫ আগস্ট ‘লং মার্চ টু ঢাকা’ যোগ দিতে গিয়ে যাত্রাবাড়ি এলাকায় গুলিতে নিহত হন সাবেক ছাত্রদল নেতা মো. আমানত। নয় দিন নিখোঁজ থাকার পর ১৪ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আমানতের মরদেহ শনাক্ত করে তার পরিবার।


বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে শহরের চাষাঢ়ায় বাগে জান্নাত জামে মসজিদে এশার নামাজের পর সাবেক ছাত্রদল নেতা মো. আমানতের জানাজা অনুষ্ঠিত হয়।

আরও খবর