শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষচারা রোপণের উদ্যোগ নজরুল বর্ষ উপলক্ষে বরিশালে একক নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পিরোজপুরের আরিশা হোসেন তুবা পার্বতীপুরে জমি বিরোধের মিমাংসা করতে গিয়ে নিহত স্কুল শিক্ষক ,আটক ১ মিরসরাইয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাগআঁচড়ায় বিএনপির পৃথক অবস্থান কর্মসুচী ও বিক্ষোভ মিছিল


ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে শার্শার বাগআঁচড়ায় বিএনপির দু পক্ষ পৃথক বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। 



কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলা বিএনপির সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ময়ুরী সিনেমা হলের সামনে অবস্থান কর্মসুচীর পাশাপাশি বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল করেন। 



মিছিলটি বাগআঁচড়া বাজার সড়ক প্রদক্ষিণ শেষে ময়ুরি সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়।



এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাবু, মোনায়েম হোসেন, আবু তাহের, জামাল উদ্দিন ও হোসেন বাবলু,কায়বা ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহারিয়ার কবির মুকুল, শার্শা উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক কবির হোসেন,স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ওসি উদ্দিন, যুগ্ম আহবায়ক তৈাহিদ হোসেন,শার্শা উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা আরজুসহ সহস্রাধিক বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। 



অপরদিকে, একই দাবিতে কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে বাগআঁচড়া হাইস্কুলের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সহস্রাধিক নেতাকর্মি নিয়ে বাগআঁচড়া বাজারে বিক্ষোভ মিছিল শেষে হাইস্কুল চত্বরে গিয়ে শেষ হয়।


এতে উপস্থিত ছিলেনবাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান মিঠু,কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক তাজউদ্দীন,মসিয়ার রহমান,মিকাইল হোসেন মনা,শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা,শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান রিপন প্রমুখ।

আরও খবর