সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ধর্ষনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ উৎপাদন খরচ বেশি হলেও আমনের বাম্পার ফলনের আশায় নন্দীগ্রামের কৃষকরা কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ

বানিয়াচংয়ে থানার কার্যক্রম শুরু



আক্রান্ত হওয়ার ১০ দিন পর অস্থায়ী জায়গায় বানিয়াচং থানার কার্যক্রম শুরু হয়েছে। ১৫ আগস্ট  বৃহস্পতিবার সকাল ১১টায় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন মেজর মাহি চৌধুরী। সকালে আগত ১২জন পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

এসময় মেজর মাহি চৌধুরী বলেন, ২/৩দিনের মধ্যে বানিয়াচং থানা থেকে লুন্ঠন হওয়া অস্ত্র জমা দিতে হবে। যারা বুঝে না বুঝে নিয়েছেন অনতিবিলম্বে অস্ত্রগুলো জমা দিয়ে দেন। এতে আপনাদের কিছুই হবে না। নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র আইনে মামলাসহ কঠিন বিচারের মুখোমুখি হতে হবে। আশাকরি আজকের মধ্যেই অন্যান্য পুলিশ সদস্যগণও থানায় এসে যোগদান করবেন। জান এবং মাল রক্ষায় পুলিশকে সহযোগিতার আহবানও জানিয়েছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু ও কোষাধ্যক্ষ শেখ আলমগীরসহ গণমাধ্যমেরকর্মী বৃন্দ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট-২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে ৮জনের প্রাণহানি ঘটে এবং শতাধিক কর্মী আহত হন। পরে এক সাংবাদিক ও পুলিশ সদস্যও প্রাণ হারান। এ ঘটনায় বানিয়াচং থানা পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা।

Tag
আরও খবর