ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

বুধহাটায় চলমান পরিস্থিতি নিয়ে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা

আশাশুনি উপজেলার বুধহাটায় বর্তমান পরিস্থিতি নিয়ে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল ৫ টায় বুধহাটা করিম সুপার মার্কেট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। 


সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে আশাশুনিতে দায়িত্বরত সেনা বাহিনীর মেজর মারুফ বলেন, ব্রিটিশ শাসকরা ডিভাইডেট পলিসিতে শাসন করেছিল। আমরা অনুরূপ পলিসির শিকারে পরিণত হয়ে নানা কারনে অনেকভাবে বিভক্ত ছিলাম। সেজন্য ষড়যন্ত্রকারীরা ও হীনস্বার্থের কাছে আমরা হেরে যাই। ১৩ সালে আলেমদের উপর অত্যাচার, গুম হত্যা করা হলো, কিন্তু সম্মিলিতভাবে আমরা তাদের পাশে দাড়াতে পারিনি। কিন্তু ছাত্ররা একীভূত হয়ে জয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে। তিনি সকলকে সতর্ক করে দিয়ে বলেন, ভারত তাদের এজেন্ডা বাস্তবায়নে ফলস এজেন্ডা দিয়ে যাচ্ছে। হিন্দুরাও এর প্রতিবাদ জানাচ্ছে। ভারত তাজমহল, মসজিদ ভেঙেছে অথচ আমরা মন্দির পাহারা দিচ্ছি। আগামী ১৫ ও ২১ আগস্ট ষড়যন্ত্রকারীরা বড় ধরনের অঘটন ঘটাতে পারে। এজন্য সকলকে সচেতনার সাথে চোখকান খোলা রেখে রাস্তায় থাকতে আহবান জানান। 

অবঃ সেনা সদস্য শেখ আছাফুর রহমানের সঞ্চালনায় সভায় আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার, উপজেলা জামাতের সহকারী সেক্রটারী এড. শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি কবির আহমেদ ঢালী, জামাত উপজেলা সেক্রেটারী মাওঃ মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সার্জেন্ট (অবঃ) আব্দুল বারী।

আরও খবর