ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

বগুড়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত‍্যাগের দাবিতে বিক্ষোভ ও পথসভা

বৈষম্য বিরোধী আন্দোলন এবং জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অন্তবর্তি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেনের পদত‍্যাগের দাবিতে বগুড়ার সারিয়াকান্দিতে সকাল ১১টায় বিক্ষোভ ও পথসভা করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।


এ সময় শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, স্বৈরাচারের পক্ষপাতিত্ব করে এমন বিবৃতি দেওয়ার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেন কে পদত্যাগ করতে হবে। একইসাথে আবু সাঈদ, মুগ্ধ, রাফি সহ নাম না জানা অনেক ছাত্রদের নির্বিচারে হত্যার দায়ে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি জানায় শিক্ষার্থীরা।



অপরদিকে, মঙ্গলবার বিকেলে উপজেলা যুবদলের উদ‍্যোগে আলাদাভাবে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সারিয়াকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন চারমাথায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক স্বরাষ্ট্র উপদেষ্টার পদত‍্যাগের দাবিতে বক্তব‍্য রাখেন। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তারাজুল ইসলাম ফনির সঞ্চালনায় বক্তব‍্য রাখেন পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, উপজেলা যুবদলের ১নং আহ্বায়ক লিটন মাহমুদ, উপজেলা যুবদলের সদস‍্য আব্দুল মোমিন, যুবনেতা আবু জাফর, ফুলবাড়ী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছামছুল আলম প্রমুখ।

আরও খবর