নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

উপদেষ্টা পরিষদের নতুন ৮ সিদ্ধান্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-08-2024 09:51:54 am

বাতিল হতে যাচ্ছে বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ, এ জন্য তালিকাও তৈরি হচ্ছে। পর্যায়ক্রমে সব চুক্তি বাতিল করা হবে। তবে এরমধ্যে বেশি বিতর্কিত যেসব নিয়োগগুলো আছে, সেগুলো অনতিবিলম্বে বাতিল করা হবে।


রোববার (১১ আগস্ট) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এমন আটটি সিদ্ধান্ত নিয়েছে। উপদেষ্টা পরিষদ সূত্র থেকে এ তথ্য জানা গেছে।


গত শুক্রবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন। এ ছাড়া পদত্যাগ করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। জানা যায়, তাদের দুইজনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।


উপদেষ্টা পরিষদ সূত্রে জানা গেছে, শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করা হবে। এ ছাড়া ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরদের শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ করতে তিন সদস্যের (মুসলিম চৌধুরী, আহসান এইচ মনসুর ও নজরুল ইসলাম) একটি অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করা হয়েছে।


উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের মধ্যে আরও আছে অতি দ্রুত কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সংঘাত ও হামলায় আহত সবার তালিকা করে তাদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকারের পক্ষ থেকে বহন করা হবে। এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সব হাসপাতালকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। এ ছাড়া আন্দোলনে নিহত প্রত্যেকের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।

এদিকে বাংলাদেশি ছাত্র-জনতার সমর্থনে প্রতিবাদ করায় সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার ও সাজা পাওয়া ৫৭ বাংলাদেশির মুক্তির জন্য অবিলম্বে আলোচনা শুরু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই সংশ্লিষ্ট সরকারের সঙ্গে কথা বলবেন। এ ছাড়া অত্যাবশ্যকীয় সব পণ্যের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।


অন্যদিকে, দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। এসব ঘটনা প্রতিহত করতে প্রধান উপদেষ্টা জরুরি ভিত্তিতে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা ও তাদের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করবেন।


এ ছাড়া আগামী ১৭ আগস্ট থেকে মেট্রোরেল পুনরায় চালু করা হবে। তবে মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে ট্রেন থামবে না।

আরও খবর