সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ধর্ষনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ উৎপাদন খরচ বেশি হলেও আমনের বাম্পার ফলনের আশায় নন্দীগ্রামের কৃষকরা কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ

দোহারে পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া গাংপাড় এলাকায় গত শুক্রবার খালে গোসল করতে নেমে নিখোঁজ হয় দিদার (০৮) নামে এক মাদ্রাসা ছাত্র। নিখোঁজের একদিন পর শনিবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে। দিদার অত্র এলাকার কবির হোসেনের ছেলে এবং জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদরাসার ২য় শ্রেণির ছাত্র ছিল। 


পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বন্ধুদের সাথে বাড়ির পাশে একটি খালে গোসলে যায় দিদার। সেখানে একটি ব্রিজ থেকে লাফিয়ে পানিতে ঝাপ দিলে সাথে সাথেই গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা সারাদিন চেষ্টা করেও তার সন্ধান পাননি। পরদিন শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জয়পাড়া দেবীনগর এলাকায় খালের পাড়ে দিদারের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। দিদারের স্থায়ী বাড়ি ময়মনসিংহ জেলায়। বিকেলে তার নিজ জেলায় মরদেহ নিয়ে যাওয়া হবে বলে জানায় দিদারের পরিবারের সদস্যরা।

Tag
আরও খবর