বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে আন্দোলনরত পাঁচজন গুলিবিদ্ধ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-08-2024 05:50:14 am

ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের সামনে এস আলম গ্রুপের সঙ্গে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাঁচ ব্যাংক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন।


রবিবার সকাল ১০টার দিকে রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ, কর্মকর্তা মামুন, আবদুর রহমান, বাকী বিল্লাহ।


ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দাবি করে সংবাদমাধ্যমকে বলেন, ‘এস আলম গ্রুপের লোকজন পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা ও গুলি চালায়। অবিলম্বে ব্যাংকের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার চেয়েছেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।’


রবিবার সকাল ৮টার দিকে বৈষম্যবিরোধী ব্যাংকার সমাজের ব্যানারে আন্দোলন শুরু করেন কিছু ব্যাংক কর্মকর্তা-কর্মচারী। এ সময় ইসলামী ব্যাংক দখল নিয়ে এস আলম গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে এবং গোলাগুলি ঘটনা ঘটে। এতে ব্যাংকের পাঁচ জন আহত হন।


প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকে সামনে আন্দোলন করছিলেন। এ সময় তাদের ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে উপস্থিত কর্মকর্তারা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।


এর আগে সরকার পরিবর্তনের পর ব্যাংক খোলার প্রথম দিন গত মঙ্গলবার (৬ আগস্ট) বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে অস্থিরতা শুরু হয়। ব্যাংকটি আবারও জামায়াতে ইসলামী নিয়ন্ত্রণে নেয়।

আরও খবর