গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

ব্রাজিলকে হারিয়ে সোনা জিতল যুক্তরাষ্ট্র

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-08-2024 03:15:19 am

অলিম্পিক নারী ফুটবলের ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল আর যুক্তরাষ্ট্র। কিন্তু সেই লড়াইয়ে ফের ব্যর্থ ব্রাজিল, শেষ হাসি হেসেছে যুক্তরাষ্ট্র। তাদের কাছে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্রাজিলের। ১৯৯৬ সালে মেয়েদের ফুটবল এই ক্রীড়া মহাযজ্ঞে অন্তর্ভুক্তির পর চারবারই শিরোপা জিতেছে মার্কিন মেয়েরা।


শনিবার (১০ আগস্ট) অলিম্পিকে মেয়েদের ফুটবলের ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র।


এবারের আসরের গ্রুপ পর্বে জাপান ও স্পেনের কাছে হেরে গ্রুপের তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ব্রাজিল। তবে নকআউট পর্বে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় তারা। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে আর পেরে উঠল না তারা।


এ নিয়ে তিনবার ফাইনালে উঠে প্রতিবার হারতে হলো ব্রাজিলকে। প্রথমার্ধটা যুক্তরাষ্ট্রকে রুখে দিয়েছিলেন মার্তারা। প্রথম পঁয়তাল্লিশ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধে আর আমেরিকাকে আটকে রাখতে পারেনি ব্রাজিলের মেয়েরা।


এদিন ৫৭ মিনিটে ম্যালোরি সোয়ানসন কাঙ্ক্ষিত গোলটি এনে দেন যুক্তরাষ্ট্রকে। তার ওই গোলই আনন্দে ভাসিয়েছে মার্কিন মেয়েদের।

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

২৯ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে