শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

বগুড়ার শিক্ষার্থীদের বাজার মনিটরিং

সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে মেইন সড়কে যানযট নিরসন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে ঘরমুখী করতে স্বেচ্ছায় ট্রাফিক সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ রোভার সারিয়াকান্দি কলেজ এবং বৈষম্য বিরোধী আন্দোলন সারিয়াকান্দির সমন্বয়ক ও সহ-সমন্বয়কগণ।
অপর দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার তদারকি করছে বৈষম্য বিরোধী আন্দোলন সারিয়াকান্দির আলাদা টিম।
বাজারে যথাযথ তদারকি না করার ফলে পণ্যের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে।
বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে একের পর এক কারফিউ জারি এবং ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সমস্যায় পড়েছেন সাধারণ ভোক্তা।

সারিয়াকান্দি উপজেলায় এবার বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাই বাজারগুলোতে বিকেল থেকে মনিটরিং শুরু করেছে। শিক্ষার্থীরা বলছে, তারা টিম গঠন করে মনিটরিং চালাচ্ছে, যাতে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে পারে।

শনিবার (১০ আগস্ট) উপজেলার পৌর বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রতি কেজি আলু ৫৫-৬৫ টাকা, পেঁয়াজ ১০০-১৩০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, বেগুন ৫০ টাকা, পটল ৩০ টাকা, রসুন ২০০ টাকা, করলা ৮০ টাকা, শষা ৪০ টাকা, কচু ৬০ টাকা, আদা ২৬০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত কমেছে। ব্রয়লার মুরগি ১৫৫ টাকা, সোনালী ২৫০, লেয়ার ৩৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে আলু ৫৫ টাকা, পেঁয়াজ ১০০, আদা ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও সয়াবিন প্রতি লিটার ১৪৪-১৬৩ টাকা, প্রতি কেজি চিনি ১২৫ টাকা, দেশি মসুর ডাল ১২৫ টাকা, জিরা ৭০০ টাকা, গরুর মাংস ৭০০ টাকা, ব্রয়লার ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারের ভোক্তা ও বিক্রেতারা শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তরুণ প্রজন্মের এই উদ্যোগ আমাদের ভবিষ্যতের জন্য আশার প্রদীপ।
এছাড়াও পরিচ্ছন্নতা অভিযান, ট্রাফিক নিয়ন্ত্রণ, মন্দির পাহাড়া দেওয়া এবং আজকের বাজার মনিটরিং কার্যক্রম দেখে আমারা বেশ আনন্দিত। আমরা এমন উদ্যোমী শিক্ষার্থীদের নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই।

শিক্ষার্থীরা জানান, নতুন বাংলাদেশে বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা কাঁচাবাজার, মাছ বাজার, পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের বিভিন্ন পণ্যের মূল্য পর্যবেক্ষণ করছি।
সারিয়াকান্দি পৌর বাজারে মনিটরিং চালিয়ে  পাইকারি এবং খুচরা বিক্রেতাদের সঙ্গে দ্রব্যের দাম নিয়ে কথা বলার পর তারা আমাদের সীমিত মুনাফায় বিক্রি করার আশ্বস্ত করেছেন।
শিক্ষার্থীরা আরও জানান, মূল্য নির্ধারণ, মূল্য তালিকা প্রদর্শন এবং সিন্ডিকেট মোকাবিলায় তারা সদা তৎপর। এজন্য তারা ক্রেতাদের সতর্ক করছেন এবং ক্ষমতার প্রভাব দেখানোর চেষ্টা হলে শিক্ষার্থী, উপজেলা প্রশাসন এবং দায়িত্বরত সেনাবাহিনীকে জানাতে বলেছেন। 

আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২৩ ঘন্টা ২৮ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে