প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ডোমারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহর পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত

স্বৈরশাসক শেখ হাসিনাকে সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করানোর পর দেশব্যাপী নতুনভাবে রাষ্ট্র গড়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই ধারাবাহিকতায় নীলফামারীর ডোমারে শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বাজার মনিটরিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ।

শুক্রবার (৯ই আগস্ট) সকাল ১১টায় ডোমার থানা এলাকা থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন পয়েন্ট পরিষ্কার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। এসময় বিভিন্ন পর্যায়ের সুধীজন তাদের সহযোগিতা করেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির পাশাপাশি তাদের আরেকটি টিম বাজার মনিটরিং কার্যক্রম পালন করেন। এছাড়া গত কয়েকদিন ধরে ডোমারের ট্রাফিক কার্যক্রমও পরিচালনা করছেন শিক্ষার্থীরা।

এবিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা জানান, রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটেছে। তাই নতুনভাবে দেশকে গড়ে তুলতে হবে। যার অগ্রণী ভূমিকা পালন করছে এদেশের ছাত্র সমাজ। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে ছাত্ররা সবসময় প্রস্তুত আছে। ডোমারবাসীর কল্যাণে আরও নতুন নতুন কর্মসূচি ও উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান সমন্বয়কেরা।

আরও খবর






deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৪ ঘন্টা ২২ মিনিট আগে