নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনি ইউএনও'র সাথে জামাত নের্তৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

দেশের চলমান পরিস্থিতি ও আইন শৃংখলা রক্ষার কথা বিবেচনায় রেখে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক আলোচনা করেছেন জামায়াতে ইসলামী নের্তৃবৃন্দ। বুধবার (৭ আগষ্ট) পৃথক পৃথক ভাবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে ইউএনও কৃষ্ণা রায়, উপজেলা জামাতের নায়েবে আমীর নূরুল আবছার মুর্তজা, এসিস্ট্যান্ট সেক্রেটারী এড. শহিদুল ইসলাম, যুব সভাপতি রুকনুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ সহ সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, কুল্যা ইউনিয়ন সভাপতি (যুব বিভাগ) আক্তারুজ্জামান প্রমুখ আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন। এসময় দেশের সৈর শাসনের অবসানের পরবর্তীতে দেশের কোন কোন স্থানে অনাকাঙ্খিত ঘটনা ও আইন শৃংখলা বিনষ্টের বিষয় উত্থাপন করে জামাতের নায়েবে আমীর বলেন, আমরা আইন শৃংখলা রক্ষা ও মানুষের জানমালের ক্ষতি না হয় সেব্যাপারে রাতদিন কাজ শুরু করেছি। ইনশাল্লাহ আইন শৃংখলা বাহিনী, সেনা বাহিনীর পাশাপাশি আমরাও সতর্কাবস্থায় মানুষের পাশে থেকে কাজ করবো। তিনি সকলকে সচেতনতা ও সতর্কতার সাথে দায়িত্বশীলভাবে স্ব স্ব দায়িত্ব পালনের আহবান জানান। 
পরবর্তীতে জামাত নেতৃবৃন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সাথে তাদের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ এবং জোহর সালাত বাদ উপজেলা পরিষদ জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
Tag
আরও খবর