সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন।

দাবি থেকে গণআন্দোলন -১৬ই জুলাই'২৪

দাবি থেকে গণআন্দোলন -১৬ই জুলাই'২৪

                   মাসুম বিল্লাহ 

'মুক্তিকামী' স্বাধীনচেতা আমরাই বাঙালি জনতা।

মুক্তি,মুক্তি,মুক্তি, ত্যাগই যেন সুখ,

'রক্ত' দিয়েছি ৫২,৬৬,৬৯,৭১

শহীদ হয়েছিল লক্ষ লক্ষ স্বাধীনচেতা।


সামনে গুলি, বুক পেতে যারা দিতে পারে নিজ প্রাণ,

তারাই দেশের কর্ণধার ও জাতীর কল্যান।

স্বাধীন বাঙালির ধমনিতে বইছে উষ্ণ স্বাধীন রক্ত, 

'মুক্তিযোদ্ধাদের' সাহস জুগিয়েছিল লক্ষ লক্ষ ভক্ত। 


বাঙালির বাংলাদেশ,স্বাধীনতায় হয়েছিল অনেক তাজা প্রাণ শেষ,

অগ্রণী ভুমিকায় ছাত্র জনতা।

ছাত্ররাই পারে স্বাধীনতা রক্ষা করতে,

যে ছাত্ররা ইতিহাসে সবখানে ছিল বেশ। 


দাবি ছিল 'কোটা সংস্কার, 

বিবেচনায় গুরুত্ব যদি পেত ছাত্রদের অধিকার।

দিনভর কষ্ট করে আন্দোলনের রাজপথে,

দাবি থেকে হলো গণআন্দোলন। 


সমাপ্তি হলো ছয়টি তাজা প্রাণ 

সাঈদ,বাদশা,শাহজাহান, ফয়সাল,ওয়াসিম ও ফারুক।


আর কত রক্ত,আর কত কোল খালি হবে?

আর না আর না,আমরা সবাই দেশপ্রেমিক

রক্তদেখে কান্না আসে।

কোমলমতি শিক্ষার্থীদের উপর আর ১৬-ই জুলাই যেন না আসে।

Tag