কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

বুধহাটা ইউনিয়ন আ'লীগের সভাপতি আক্তারুজ্জামানের দাফন সম্পন্ন

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এটিএম আক্তারুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩ আগষ্ট) নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থাকে মরহুমকে দাফন করা হয়। 

বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের মৃত আঃ রহমান মাস্টারের বড় পুত্র এটিএম আক্তারুজ্জামান (৬৫) স্ট্রোক জনিত কারনে দীর্ঘকাল অসুস্থ ছিলেন। ঢাকাস্থ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২ আগস্ট) রাতে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। শনিবার বাদ আসর স্বেতপুর সরকারি প্রাইমারী স্কুল মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় সাবেক এমপি আলহাজ্ব ডাঃ মোখলেছুর রহমান, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান মালী, সাবেক মেম্বর আঃ করিম ঢালী, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর, বহু জন প্রততিনিধি, আলেম, হাফেজ, হাজী  শিক্ষকসহ সর্বস্তরের মুসল্লি অংশ নেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।
Tag
আরও খবর