মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

৯ দফা দাবীতে পাবিপ্রবিতে গণ মিছিল

মিছিল



গণহত্যা, গণগ্রেপ্তার ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণমিছিল করেছেন শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মাহতাব টাওয়ারের সামনে থেকে এই মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এরপর মিছিলটি পুলিশ পাহারায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে ক্যালিকো কটন মিল ঘুরে আবার  বিশ্ববিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কিছুক্ষণ ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন এবং বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।


বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল্লাহ রায়হান বলেন, ‘পুলিশ আমাদের ভাই, আমরাও তাদের ভাই। আমাদের মতো পুলিশেরও সন্তান আছে, ভাই আছে, বোন আছে। আমরা তাদের অনুরোধ করব, আমাদের মতো নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি চালাবেন না। আমরা আমাদের ভাইদের হত্যার বিচার চাইতে রাজপথে নেমে এসেছি, আপনার আমাদের সহযোগিতা করুন।



তিনি আরো বলেন, ‘আমরা সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই সারা বাংলাদেশে যে হত্যাকাণ্ড চলেছে আমরা তার সুষ্ঠু তদন্ত চাচ্ছি। একই সঙ্গে ছাত্র হত্যাকাণ্ডসহ যে ৯ দফা দাবি ছাত্রসমাজের পক্ষ থেকে দেওয়া হয়েছে সরকার যেন সেগুলো মেনে নেয়। যদি এই ৯ দাবি মেনে না নেওয়া হয় তাহলে সারা দেশে আমরা ছাত্রসমাজ আরো দুর্বার আন্দোলন ঘুরে তুলব।
আরও খবর