বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

গণগ্রেফতার করছি না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-07-2024 04:45:16 pm

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, কোনো গণগ্রেফতার আমরা করছি না।


কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার পর তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে, বলে জানান তিনি।


মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার পর চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন


তিনি বলেন, ‘অনেকেই বলছেন আমরা গণগ্রেফতার করছি। কোনো গণগ্রেফতার আমরা করছি না। এমন কোন জেলা নাই যেখানে ধ্বংস না করলেও তারা নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছেন। আর ধ্বংসের জায়গাগুলো আপনারা সবাই দেখেছেন। আমাদের জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছেন। তারা প্রাণহানি ঘটিয়েছে। আমরা সবকিছুর নিন্দা জানাই।’


মন্ত্রী বলেন, আমরা কোন নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করছি না। গোয়েন্দা তথ্য, ভিডিও ফুটেজ, সাক্ষী সাবুদ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি, তাদেরই গ্রেফতার করছি। ভুলক্রমে যদি কেউ নিয়ে আসে থানায় আমাদের অফিসাররা তাদের চেক করে যদি মনে করেন তিনি নিরপরাধ তাকে ছেড়ে দেওয়া হচ্ছে।


আসাদুজ্জামান খান বলেন, ‘গণগ্রেফতার হচ্ছে না। হ্যাঁ, গ্রেফতার আমরা করেছি। কারণ ধ্বংসের কাণ্ড আপনারা যাত্রাবাড়ীতে দেখেছেন।’


তিনি আরও বলেন, ‘যারা এই কর্মকাণ্ড করেছেন তারা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করেছেন। তাদের বিরুদ্ধে যে ধরনের আইন অনুযায়ী ব্যবস্থা, সেই ব্যবস্থা অবশ্যই হবে। আমরা কোন নিরপরাধ ব্যক্তিকে অন্তরীণ করব না।’

আরও খবর



6ac5ed666b270-071026125742.webp
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

৩ দিন ১৭ ঘন্টা ৫৪ মিনিট আগে