কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

স্বামীর আত্মার মাগফিরাত কামনায় মসজিদের নির্মাণ কাজে ১০ লাখ টাকা দান


ঢাকার বাসিন্দা। স্বামী ব্যারিস্টার আলহাজ্ব  শফিকুল আলম গতবছর  মার্চ মাসে করোনায় মারা যান। স্ত্রী,  দুই  কন্যা আর এক পুত্র সন্তান রেখে গেছেন। এক কন্যাও ব্যারিস্টার।  প্রচার বিমুখ এ পরিবারের পক্ষ থেকে স্ত্রী  আলহাজ্ব কাজী রীনা আলম বাগেরহাটের মোরেলগঞ্জ বাজার মসজিদের  পুননির্মাণ  কাজে মৃত স্বামীর আত্মার মাগফিরাত কামনায় দান করলেন  ১০ লাখ টাকা। ফেসবুকের মাধ্যমে মোরেলগঞ্জ  বাজার মসজিদের নির্মাণ কাজের কথা এবং  অর্থের প্রয়োজনের কথা জানতে পেয়ে মসজিদ  কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এ দান করেন তিনি। 

গত ৩১ জুলাই  তিনি মসজিদের হিসাব  নম্বরে  পাঠিয়ে  দেন ১০ লাখ টাকা। এখন মসজিদের দোতলার কাজ চলছে। তিনি তৃতীয়  ও চতুর্থতলার কাজেও সাহায্য করবেন বলে  প্রতিশ্রুতি দেন।  এ উপলক্ষে গত মঙ্গলবার (৯আগস্ট) আশুরার রাতে  মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে মসজিদের সহসভাপতি সাবেক  অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদারের সভাপতিত্বে তার স্বামী, তিনি এবং তার পরিবারের সুখ সাচ্ছন্দ্যের জন্য  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । 

মসজিদ কমিটি ও স্থানীয় সূত্র জানায়,  মোরেলগঞ্জ বাজার মসজিদের পুননির্মাণ কাজের দ্বিতল ভবনের  জন্য  ৫৫ লাখ টাকার প্রয়োজন ছিল।  প্রয়াত স্থানীয় সংসদ সদস্য  ও সাবেক  মন্ত্রী  আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেনের অনুদানকৃত  ১০ লাখ টাকা নিয়ে কাজ শুরু হয়। দানবীর মহীয়সী নসরী আলহাজ্ব রীনা আলমের ১০ লাখ, বর্তমান  স্থানীয় সংসদ সদস্য  এ্যাড. আমিরুল আলম মিলনের অনুদানকৃত ৩ লাখ টাকা সহ স্থানীয় ও অ-স্থানীয় বিভিন্ন  ব্যক্তিবর্গের অনুদানের  অর্থে এ মসজিদের  নির্মাণ কাজ  এগিয়ে  চলছে। আশুরার রাতে মসজিদের  নির্মাণ কাজে দানকারী  সবার জন্য মুসল্লীদের পক্ষ থেকে  দোয়া  করা হয়েছে। 
Tag
আরও খবর