‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

কোহলি-রোহিত ২০২৭ বিশ্বকাপ খেলতে পারে বিশ্বাস করেন গম্ভীর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-07-2024 02:50:18 am

ফিট থাকলে দুই অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা ২০২৭ বিশ^কাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেন বলে বিশ্বাস করেন ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর। তবে এটা পুরাপুরি তাদেও ওপড় নির্ভর করে বলেও মন্তব্য করেন গম্ভীর। 

 গত মাসে ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ বিপক্ষে জয়ী হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক অঙ্গনে সংক্ষিপ্ত ভার্সন থেকে অবসর নেন রোহিত(৩৭) ও কোহলি(৩৫)। তবে উভয়েই টেস্ট ও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন। 

 রাহুল দ্রাবিড়ের পরিবর্তে ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে নিজের প্রথম সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন এ দুই তারকার দেওয়ার মতো একনো অনেক কিছু আছে। 

 গম্ভীর বলেন,‘ আমার মনে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ অথবা ৫০ ওভারের বিশ্বকাপই হোক বড় পর্যায়ে তারা কি করতে পারেন সেটা তারা দেখিয়েছেন।’

‘আমি স্পস্ট করে একটা কথা বলতে পারি ক্রিকেটকে দেওয়ার মতো এখনো অনেক কিছুই তাদেও মধ্যে আছে। আরো গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে অবশ্যই তারা দলকে অনেক বেশি মোটিভেটেড করবে।’

‘আশা করছি এরপর নিজেদের ফিটনেস ধরে রাখতে পারলে তারা ২০২৭ বিশ^কাপেও খেরবে। তবে এটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি জানিনা তাদের মধ্যে ক্রিকেটের এখনো ক্ষুধা কতটা আছে। মূলত এটা নির্ভর করে খেলোয়াড়দের ওপড়। দলের সাফেল্যর জন্য তারা কতটা অবদান রাখতে পারবে।’

শ্রীলংকা সফরে তিন ম্যাচ করে টি-টোয়েন্টি ও ওয়ানডে দিয়ে গম্ভীরের আনষ্ঠানিক যাত্রা শুরু হবে। আগামী শনিবার পাল্লেকেলেতে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে লংকা সফর শুরু করবে ভারতীয় দল। ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নির্বাচন করা হয়েছে সুর্যকুমার যাদবকে এবং ওয়ানডেতে অধিনায়ক হার্ডিক পান্ডিয়া।

আরও খবর