তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-07-2024 02:40:29 am

জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।


শাফিন আহমেদ স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ তাঁর মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

শাফিন আহমেদের ভাই হামিন বলেন, ‘কনসার্টে অংশ নিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে যান শাফিন। ২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়ায়। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। এ কারণে শো বাতিল করেন তিনি। সেদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর তাঁকে আর ফেরানো গেল না।’


শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গসংগীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুলসংগীত।

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

২৩ দিন ১৮ ঘন্টা ২৫ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

২৯ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে