দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুলিয়ারচরে বৃক্ষ রোপন কর্মসূচী বাস্তবায়নে চারা বিতরন অনুষ্ঠিত

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-07-2024 02:44:46 am

কুলিয়ারচরে বৃক্ষ রোপন কর্মসূচী বাস্তবায়নে চারা বিতরন অনুষ্ঠিত


মোঃ ফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি


 কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়নে গাছের চারা বিতরন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৩.০০ঘটিকায় "সবুজ কুলিয়ারচর গড়ি" প্লাটফর্মের উদ্যোগে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাটিকাটা গ্রামে অবস্থিত  দারুসসালাম হাফিজিয়া মাদরাসা প্রঙ্গনে অত্র মাদরাসার ৪৫ জন ছাত্র-ছাত্রীর মাধ্যে দ্বিতীয় দফায় আম রুপালীর চারা বিতরন করা হয়েছে। 



এতে উপস্থিত ছিলেন ছয়সূতি ইউনিয়নের স্বেচ্ছাসেবী হাফিজুর রহমান,কামরুল ইসলাম,সায়েম খান, "সবুজ কুলিয়ারচর গড়ি" প্লাটফর্মের উদ্যোগক্তা, সালুয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল কাইউম,দারুসসালাম হাফিজিয়া মাদরাসার শিক্ষক বৃন্দ, এত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


এরপূর্বে গত ৭ জুলাই সালুয়া ইউনিয়নের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের একশত জন ছাত্র-ছাত্রীর মধ্যে গাছের চারা বিতরন করে কর্মসূচীর উদ্ভোধন করা হয়েছিল।



বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্যোক্তা আব্দুল্লাহ আল কাইউম বলেন সবুজ কুলিয়ারচর গড়তে পর্যায়ক্রমে  ১লক্ষ চারা রোপন করার পরিকল্পনা করা হয়েছে। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে এ কর্মসূচী বাস্তবায়ন করা হবে। সমাজের প্রত্যেকের সহযোগিতা পেলে এ কর্মসূচী বাস্তবায়ন করা সহজ হবে। তিনি একর্মসূচী বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

আরও খবর