আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ধর্ষনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

রূপগঞ্জে পিকনিকের ট্রলারে সন্ত্রাসীদের হামলায় জীবন বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুদের সাথে ট্রলারে পিকনিক করে ফেরার পথে সন্ত্রাসীদের  হামলায় নদীতে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ইজিবাইক চালক রাজিবের(৩১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কাঞ্চন পৌরসভার তারাইল এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত রাজিব গাজিপুরে কালীগঞ্জের বড়কাউ এলাকার আব্দুল হকের ছেলে। পেশায় সেএকজন ইজিবাইক চালক।

নিহতের পরিবারের বরাত দিয়ে নৌ-পুলিশের এসআই মোস্তফা জানান, গত রবিবার সকালে গাজীপুরের কালীগঞ্জের বড়কাউ এলাকা থেকে পিকনিক করার জন্য রাজিব সহ তার ৩০ জন বন্ধু ট্রলার যোগে ঘোড়াশালের উদ্দেশ্যে রওয়ানা হয়। রাত ১০ টার দিকে বাড়ি ফেরার পথে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা শীতলক্ষ্যা নদীর তারাইল এলাকায় পৌঁছালে সন্ত্রাসী শহিদুল, রবিউল, রাশেদ, আরিফ, সিয়ামসহ ১৫/২০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দুইটি ইঞ্জিন চালিত নৌকা যোগে হামলা চালায় পিকনিকের ট্রলারে। হামলাকারিরা ট্রলারে থাকা বাদল, রাব্বি, রুবেলসহ কমপক্ষে ১০জনকে পিটিয়ে আহত করেন। হামলাকারীদের মধ্যে শহিদুল কাঞ্চন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর পনির হোসেনের ছোট ভাই জানা যায়। 

এসময় বাঁচার জন্য ট্রলারে থাকা পিকনিকে লোকজন নদীতে লাফিয়ে পড়ে সাতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় ইজিবাইক চালক রাজিব। বহু খোজাঁখুজির পর না পেয়ে নিখোঁজের পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে গতকাল মঙ্গলবার বেলা ১১ টারদিকে তারাইল এলাকায় শীতলক্ষ্যা নদীতে ১ যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নৌ পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

Tag
আরও খবর