দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

ভারতের প্রথম ভোটার নেগি মারা গেছেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-11-2022 03:55:34 am

সংগৃহীত ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক 


ভারতের প্রথম ভোটারের খেতাব পাওয়া শ্যাম সরন নেগি ১০৫ বছর বয়সে মারা গেছেন। শনিবার (৫ নভেম্বর) তিনি মারা যান। 


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পর ভারতের প্রথম সাধারণ নির্বাচনে নেগি প্রথম ভোট দিয়েছিলেন বলে ধরা হয়। এরপর থেকে নেগি প্রতিটি নির্বাচনে ভোট দিয়েছেন।


অবসরপ্রাপ্ত শিক্ষক নেগি মারা যাওয়ার তিন দিন আগেও হিমাচল রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন। 


এই শতবর্ষীকে ভারতের প্রথম ভোটার ধরা হয়। কারণ স্বাধীন ভারতে তিনি প্রথম ভোট দিয়েছেন। ১৯৫২ সালের নির্বাচনের সময়ে নেগির রাজ্যে তুষারপাতের শঙ্কায় পাঁচ মাস আগে ১৯৫১ সালেই ভোটকেন্দ্র স্থাপন করা হয়। আর তাতে তিনি ভোট দিয়েছিলেন।


ভারতের প্রথম সাধারণ নির্বাচনে বড় জয় পায় ন্যাশনাল কংগ্রেস। আর জওহরলাল নেহেরু দেশটিতে প্রথম গণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।


১২ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে নেগি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময় তার জন্য লাল গালিচা বিছিয়েছিলেন নির্বাচন কমিশনের কর্তারা। তিনি অসুস্থ থাকায় চলতি সপ্তাহের শুরুতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন।


২০১৪ সালে নেগি ভারতের নির্বাচন কমিশনের দূত হয়েছিলেন লোকজনকে ভোটে উৎসাহ দিতে। গুগলের একটি ভিডিওতে তাকে দেখা গেছে ওই বছরের নির্বাচনে তিনি লোকজনকে ভোট দিতে উৎসাহ দিচ্ছেন। 


গেল বুধবার নেগি পোস্টাল ভোট দেওয়ার পর ভারতের দ্য ট্রিবিউট পত্রিকা জানায়, তিনি বিবৃতিতে তরুণদের ভোট দিতে আহ্বান জানিয়েছেন। 


শনিবার এক নির্বাচনি র‍্যালিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেগির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। দেশটির সরকার জানিয়েছে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রাম কালপায় তাকে দাহ করা হবে।

আরও খবর






6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৮ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে