‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

বারও বন্দ হলো আশাশুনির ধাপুয়া ব্রিজের নির্মাণ কাজ // জনদূর্ভোগ চরমে

আশাশুনি উপজেলার কুল্যার মোড় টু বাঁকা-দরগাহপুর সড়কের মধ্যবর্তী ধাপুয়া ব্রিজের নির্মাণ কাজ আবারও বন্দ হয়ে পড়ে আছে। ঠিকাদার প্রতিষ্ঠানের খামখেয়ালীপনা ও গাফিলতির কারণে এভাবেই দীর্ঘদিন পড়ে আছে ব্রিজের নির্মাণ কাজ।


এ সড়কটিকে দিয়ে আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের সাধারণ মানুষ সহ পাশ্ববর্তী পাইকগাছা উপজেলার মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে। বছর পেরিয়ে গেলেও ঠিকাদার প্রতিষ্ঠানের কাজের কোন অগ্রগতি লক্ষ করা যাচ্ছে না। ব্রিজের কাজে ধীরগতির কারনে স্থানীয়দের মধ্যে চরম হতাশা বিরাজ করছে এবং সংশ্লিষ্ট দপ্তরকে নিয়ে নানান আলোচনা সমালোচনার ঝড় বইছে।


স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সাতক্ষীরা ২,৯৩,৫৮,৬৮৮ টাকা ব্যয় বরাদ্দে প্রোগ্রাম ফর সাপোর্টিং রোলার ব্রিজ (এসইউপিআরবি) প্রকল্পের আওতায় কাজ শুরু করা হয়। গত ১৪/৪/২৩ তারিখের মধ্যে ব্রিজের নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও অতিরিক্ত১৫ মাস অতিবাহিত হয়ে গেলেও কাজ শেষ হয়নি। এতে করে একদিকে যেমন বাড়ছে ভোগান্তি অন্য দিকে বাড়ছে ছোট-বড় দুর্ঘটনা। এ ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতি ও খামখেয়ালীপনায় ইতিপূর্বে এ নির্মাণাধীন ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে দুই কলেজ শিক্ষার্থীর। তৎকালীন সময়ে মৃত্যুর ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠান একটু নড়েচড়ে বসলেও আবারও কোন কারণ ছাড়াই বন্দ হলো ব্রিজের নির্মাণ কাজ। এতে করে চরম দূর্ভোগে পড়ছেন এ সড়কে চলাচলরত সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।


তথ্য সংগ্রহকালে ট্রাক চালক শেখ আতিকুল ইসলাম দৈনিক দেশচিত্রকে বলেন, ব্রিজের নির্মাণ কাজ বন্দ থাকায় এ সড়কটি দিয়ে ভারী যানবাহন নিয়ে চলাচল করতে ভয় হয়। মহেন্দ্র চালক আশরাফ আলী দৈনিক দেশচিত্রকে বলেন, বৃষ্টির সময় ব্রিজের বিকল্প সড়ক চলাচলের উপযোগী থাকে না। ব্রিজটির নির্মাণ কাজ বন্ধ থাকায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।


এ নির্মাণ কাজ দ্রুত শেষ হলে চলাচলে যানবাহন চালকদের আর ভোগান্তি পোহাতে হবে না। দরগাহপুর ইউপির সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতির কারণে চলতি বছরের ০৬মার্চ ভোরে ভাঙ্গা ব্রিজের ওয়ালে ধাক্কা লেগে কালিগঞ্জ উপজেলার তারালি গ্রামের নয়ন ঘোষ (১৮) একই গ্রামের উইলি


য়াম (১৮) নামের দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছিলো। তবুও ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিজের নির্মাণ কাজ শেষ করছে না। ফলে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে।


এবিষয়ে জানতে চাইলে আশাশুনি উপজেলা উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, বৃষ্টির পানির কারণে বিকল্প রাস্তাটি ভেঙে যাতায়াতে সমস্যা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিকল্প সড়ক চলাচলের উপযোগী করতে নির্দেশ দেয়া হয়েছে। বৃষ্টির পানি কমলে এবং আবহাওয়া ভালো হলেই দ্রুত সময়ে কাজ করা হবে। ব্রিজের ঢালাইয়ের সব ইকুইপমেন্ট ইতিমধ্যে আনা হয়েছে।

আরও খবর



deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে