কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

আশাশুনি আওয়ামীলীগ নেতৃবৃন্দের রুহুল হক এমপির সাথে শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য সাবেক  স্বাস্থ্যমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এর সাথে আশাশুনি আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেছে। বৃহস্পতিবার রাতে অধ্যাপক ডাঃ আ ফ রুহুল হক এমপি'র ঢাকা উত্তরার বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। 

শুভেচ্ছা বিনিময়কালে আধুনিক সাতক্ষীরার রূপকার ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনও দেশবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে। এসকল দেশবিরোধী ষড়যন্ত্র ও অপশক্তি রুখে দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দ্বিধাদ্বন্দ্ব ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি তৃণমূল থেকে আগত উপস্থিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাশ এর নেতৃত্বে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহাবুবুল হক ডাবলু, সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, দরগাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি, কাদাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দিপ, উপজেলা শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আওয়ামী লীগ নেতা শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দিপু, আওয়ামী লীগ নেতা কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Tag
আরও খবর