সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাংলাদেশের গর্ব দেশ সেরা তাহমিন ইসলাম আদিবকে ময়মনসিংহে সংবর্ধনা

Md Tanvir al islan ( Contributor )

প্রকাশের সময়: 11-07-2024 03:13:56 pm

‘যথাসাধ্য চেষ্টা করিব’ এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে কাবিং কার্যক্রম, মানবিক, সামাজিক ও পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য প্রাথমিক শিক্ষা পদকে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে ময়মনসিংহের গৌরীপুরের স্বজন গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তাহমিন ইসলাম আদিব।


দেশসেরা কাবিং নির্বাচিত হওয়ায় উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে তাকে সংবর্ধিত করা হয়।


‘মানসম্মত প্রাথমিক শিক্ষা এবং আমাদের করণীয় শীর্ষক’ মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সোমনাথ সাহা তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করেন। একই সময়ে সেরা ইউনিট লিডার গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রাজিব আহমেদ সংবর্ধিত করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হাদিউল ইসলাম, মো. আবু রায়হান, নাজমা খাতুন, ফারহানা ফেরদৌসী, শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া আক্তার মমতা, সূর্যবালা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস, সিংজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চাকী।


আদিব গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশে ক্ষুদে সক্রিয় স্বজন ও তার মা ইসরাত জাহান লাকী গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজ স্বজনের সাবেক সাধারণ সম্পাদক। আদিব স্বজন সমাবেশের কবিতা আবৃত্তি, চিত্রাংকনসহ একাধিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়।


আদিবকে যুগান্তর স্বজন সমাবেশ, চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপ ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গৌরীপুর শাখার উদ্যোগে পৃথকভাবে সংবর্ধিত করা হয়।


আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪১ দিন ১১ ঘন্টা ১ মিনিট আগে