তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

কেশবপুরে বঙ্গবন্ধু গােল্ডকাপ টুর্ণামেন্ট খেলায় অভয়নগর চ্যাম্পিয়ান

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি 

কেশবপুরে আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গােল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল খেলায় ২-১ গােলে অভয়নগর ফুটবল একাদশ যশাের ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। শনিবার (০৫ নভেম্বর) বিকেলে কেশবপুর ঐতিহ্যবাহী রাসেল মিনি স্টডিয়ামে ওই বঙ্গবন্ধু গােল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। প্রথমার্ধের খেলার ৪৫ মিনিটের মাথায় যশাের ফুটবল একাদশ অভয়নগর ফুটবল একাদশকে ১ গােল করে। দ্বিতীয়র্ধের খেলা পানি পানের বিরতির পর অভয়নগর ফুটবল একাদশ গােল শােধ করে। দুই একাদশের মধ্যকার খেলা টান টান উত্তেজনা এক পর্যায়ে আক্রমণ পাল্টা আক্রমন অভয়নগরের খলােয়াড়রা আরও একটি গােল করে। শেষ পর্যায়ে ২-১ গােলে খেলা শেষ হলে অভয়নগর একাদশ এক গােলে এগিয়ে থাকে কেশবপুর আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গােল্ডকাপ টুর্ণামেন্টের ট্রফি তাদের ঘরে তুলতে সক্ষম হয়। বিভিন্ন এলাকার হাজার হাজার দর্শক ঐতিহ্যবাহী রাসেল মিনি স্টডিয়ামে খেলাটি উপভাগ করেন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে যশোর-৬ কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য শাহিন চাকলাদার(এমপি) চ্যাম্পিয়ান দল অভয়নগর প্লেয়ারদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ দ্রষ্টব্যঃ গত ১৪ আগষ্ট (২০২২) থেকে কেশবপুর বঙ্গবন্ধু গােল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খেলা শুরু হয়। ওই খেলায় যশাের- অভয়নগরসহ ৮ টি দল অংশ নেয়।

Tag
আরও খবর