বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বললেন কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-07-2024 09:18:06 am

সরকারি চাকরিতে কোটা আন্দোলন নিয়ে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপিল বিভাগের চূড়ান্ত শুনানির মাধ্যম বিষয়টির নিষ্পত্তি হবে। ততোদিনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বললেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


বুধবার (১০ জুলাই) দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।


কাদের বলেন, আদালতে চূড়ান্ত শুনানি হবে। শুনানিতে আন্দোলনকারীদের পক্ষের আইনজীবীর আরও যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ রয়েছে। দেশের সর্বোচ্চ আদালত চূড়ান্ত শুনানির মাধ্যমে এ বিষয়ে নিষ্পত্তি প্রদান করবে। আদালত শিক্ষার্থীদের ক্লাশে ফিরে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার কথা বলেছেন। আদালত আন্দোলনরত শিক্ষার্থীদের অসন্তোষের বিষয় আমলে নিয়ে বাস্তব সম্মত চূড়ান্ত রায় প্রদান করবেন ।


তিনি বলেন, আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপিল বিভাগের চূড়ান্ত শুনানির মাধ্যম বিষয়টির নিষ্পত্তি হবে। ততোদিনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলবো।


এসময় মানুষের দুর্ভোগ হতে পারে এ ধরনের কর্মসূচি পরিহার করে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করেন ওবায়দুল কাদের।


রায়ের প্রতি শিক্ষার্থীরা সাড়া দিবেন কিনা এমন প্রশ্নে কাদের বলেন, প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন এতে শিক্ষার্থীরা সাড়া দিবেন কিনা এটা জানতে সময় লাগবে। এটা নিয়ে মন্তব্য করা সমিচীন নয়। আজকে বা কালকের দিন দেখি তারপর বুঝা যাবে। এক ঘণ্টার মধ্যে প্রতিক্রিয়া বুঝা যাবে এমনটা ভাবা ঠিক না।


বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, শিক্ষকদের ব্যাপারটাতেও যোগাযোগ আছে। অচিরেই এ সমস্যার সমাধান হবে।


এ সময় প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানান সড়ক পরি্হন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ঢাকায়, তিনি কিছুটা অসুস্থ। এছাড়া চীনে প্রধানমন্ত্রীর সকল প্রোগাম শেষ হওয়ায় তিনি বেইজিংয়ে রাত্রীযাপন না করে ঢাকার পথে রওনা দিবেন।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


আরও খবর



6ac5ed666b270-071026125742.webp
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

৩ দিন ১৭ ঘন্টা ৫৫ মিনিট আগে