গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

ফ্রান্সকে বিদায় করে ইউরোর ফাইনালে স্পেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-07-2024 02:09:38 am

মাস্ক খুলে ফেললেন কিলিয়ান এমবাপ্পে। গতিময় ফুটবলে আক্রমণভাগের নেতৃত্বও দিলেন; কিন্তু গোল পেলেন না। বরং ১৬ বছর বয়সেই পাদপ্রদীপের আলোয় উঠে আসা লামিনে ইয়ামাল সব আলো কেড়ে নিলেন। চমৎকার এক গোলে দলকে পথ দেখালেন তিনি। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে, ফ্রান্সকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল স্পেন।


মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার (৯ জুলাই) রাতে প্রথম সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল। গতি আর নান্দনিক ফুটবলে আসরে ছয় ম্যাচ খেলে সবগুলোই জিতল স্পেন।


রোমাঞ্চকর লড়াইয়ে তিনটি গোলই হয়েছে ২৫ মিনিটের মধ্যে। রান্দাল কোলো মুয়ানির গোলে পিছিয়ে পড়া স্পেন সমতায় ফেরে ইয়ামালের গোলে। তাদের জয়সূচক গোলটি করেন দানি ওলমো।


আগের ম্যাচের একাদশ থেকে দলে দুটি পরিবর্তন আনেন দিদিয়ে দেশম; ছন্দ খুঁজে ফেরা অঁতোয়ান গ্রিজমান ও এদুয়ার্দো কামাভিঙ্গার জায়গায় উসমান দেম্বেলে ও আদ্রিওঁ রাবিওকে নামান ফ্রান্স কোচ।


আর দারুণ ফর্মে এগিয়ে চলা দলে বাধ্য হয়ে তিনটি পরিবর্তন আনেন স্পেন কোচ। কার্ডের নিষেধাজ্ঞায় পড়া সেন্টার ব্যাক হবাঁন লু নহমাঁ ও নির্ভরযোগ্য ফুলব্যাক দানি কারভাহাল এবং চোট পেয়ে ছিটকে পড়া পেদ্রির জায়গায় নাচো ফের্নান্দেস, হেসুস নাভাস ও দানি ওলমোকে একাদশে রাখেন লুইস দে লা ফুয়েন্তে।


পাঁচে-পাঁচ জয়ের তুঙ্গস্পর্শী আত্মবিশ্বাসে মাঠে নামা স্পেন শুরু থেকেই আক্রমণে জোর দেয়। দারুণ ছন্দে থাকা ইয়ামাল পঞ্চম মিনিটে দারুণ এক সুযোগও তৈরি করেন; কিন্তু তার ক্রস ছয় গজ বক্সে পেয়েও হেডে উড়িয়ে মারেন ফাবিয়ান রুইস।


এরপরই দারুণ এক পাল্টা আক্রমণে স্প্যানিশদের বুকে আঘাত হানে ফরাসিরা। অষ্টম মিনিটে সতীর্থের পাস পেয়ে বক্সে থেকে শট নিতে পারতেন এমবাপে। কিন্তু কোনো উচ্চাভিলাষী প্রচেষ্টায় না গিয়ে দূরের পোস্টে দারুণ এক ক্রস বাড়ান তিনি, আর নিখুঁত হেডে দলকে এগিয়ে নেন কোলো মুয়ানি। 


আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেই ইউরোয় সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে খেলার ইতিহাস গড়া ইয়ামালের অসাধারণ নৈপুণ্যে ২১তম মিনিটে সমতায় ফেরে স্পেন। মোরাতার পাস পেয়ে বক্সের অনেকটা বাইরে থেকে, সামনে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়ের ওপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে শট নেন ইয়ামাল। বল সামান্য বাঁক খেয়ে পোস্টে লেগে ঠিকানা খুঁজে পায়।


দলকে সমতায় ফেরানোর স্বস্তি দেওয়ার পাশাপাশি আরেকটি রেকর্ড গড়েন ইয়ামাল। এই প্রথম ১৬ বছর বয়সী কোনো খেলোয়াড় ইউরোয় গোল করার কীর্তি গড়লেন, সেটাও সেমি-ফাইনালের মঞ্চে!


চার মিনিট পর আবারও ফ্রান্সের জালে বল। এবারের গোলদাতা পেদ্রির অনুপস্থিতিতে শুরুর একাদশে সুযোগ পাওয়া ওলমো। ডান দিক থেকে হেসুস নাভাসের শট রক্ষণে প্রতিহত হওয়ার পর বক্সেই পেয়ে যান ওলমো; ঠাণ্ডা মাথায় জোরাল কোনাকুনি শট নেন লাইপজিগ ফরোয়ার্ড, বল জুল কুন্দের পা ছুঁয়ে জালে জড়ায়।


জার্মানির বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে পেদ্রি চোট পাওয়ার পর তার বদলি নেমে দলকে এগিয়ে নেওয়া গোলটি করেছিলেন ২৬ বছর বয়সী ওলমো।


ফাইনালে ওঠার হাতছানিতে জেগে ওঠা ফরাসিরাও সমানতালে উঠতে থাকে পাল্টা আক্রমণে। কিন্তু বিরতির আগে সমতা টানার মতো উল্লেখযোগ্য কিছু করতে পারেনি তারা। 


দ্বিতীয়ার্ধে পুরো স্পেন দলের মতো ইয়ামালকেও ভুগতে দেখা যায়। ৮২তম মিনিটে তিনি অবশ্য সব অনিশ্চয়তার ইতি টেনে দেওয়ার সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু তার দূর থেকে নেওয়া শট বাইরে দিয়ে যায়। তবে দিনশেষে তিনিই দলের নায়ক; সেমি-ফাইনালের ম্যাচসেরা।


ইয়ামালের ওই মিসের একটু পরই ফল বদলে দেওয়ার মোক্ষম সুযোগ পেয়েছিলেন এমবাপে। কিন্তু তার দূর থেকে নেওয়া শট উড়ে যায় আকাশে, শেষ হয়ে গেল ফ্রান্সের পথচলাও।


আগামী রোববার বার্লিনের ফাইনালে তিনবারের চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যে বিজয়ীর।

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

২৯ দিন ১৪ ঘন্টা ১৪ মিনিট আগে