ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

গ্রীণ এসোসিয়েট অব বাংলাদেশের মানববন্ধন


সোনাদিয়া, ঘটিভাঙা ও কুতুবজোমের সবুজ বেষ্টনী প্যারাবন রক্ষার দাবি জোরালো হচ্ছে। প্যারাবন খেকো, ভূমিদস্যু, দখলবাজদের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্নস্তরের বিক্ষুদ্ধ জনতা।

সোমবার ৮ জুলাই সকালে মহেশখালীর প্যারাবন খেকো প্রভাবশালীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নতুন প্যারাবন সৃজনের দাবিতে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানি সাদাত উল্লাহ খান, এডভোকেট সাহাব উদ্দিন, শহিদুল্লাহ মেম্বার, মাওলানা নুরুল হক, ইলিয়াছ মিয়া ও নুরুল আবছার প্রমুখ।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গ্রীণ এসোসিয়েট অব বাংলাদেশ আয়োজিত ও সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক রফিকুল ইসলাম সোহেলের পরিচালনায় সমাবেশে বলা হয়, সবুজ বেষ্টনী প্যারাবন দ্বীপের রক্ষাকবচ। যা জলোচ্ছাস ও জানমাল রক্ষা করতে পারে। সোনাদিয়া, ঘটিভাঙা, কুতুবজোম মৌজায় প্রায় ২০,০০০ একর সরকারি জমির সবুজ বনায়ন বিগত কয়েক বছরের ব্যবধানে মেগা প্রকল্প এবং ব্যক্তি বিশেষের হানায় একেবারে শেষ হতে চলেছে। 

দ্বীপের প্যারাবন উজাড়কারিদের তালিকা করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান গ্রীণ এসোসিয়েট অব বাংলাদেশ৷ সংগঠনটি নতুন করে সবুজ বনায়নের দাবি করেন। সবশেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিভীষণ কান্তি দাশ।

আরও খবর