কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

ইদের ছুটিতে বৃক্ষরোপণ উৎসব পালিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-07-2024 02:00:02 pm


◾এম এম উজ্জ্বল : ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা রোধ এবং জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব মোকাবেলায় কিশোরগঞ্জের অস্টগ্রাম ও মিঠামইন উপজেলায় শিক্ষার্থী ও পেশাজীবীদের উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব পালিত হয়েছে। গ্রীষ্মের তীব্র দাবদাহ ও তাপ প্রবাহ কাটিয়ে শুরু হয়েছে বর্ষাকাল। বর্ষাকাল বৃক্ষরোপণের উপযুক্ত সময়।


এছাড়াও পরিবেশের অবক্ষয় রোধে বৃক্ষরোপণ ব্যাপক সহায়ক। বর্ষার শুরুতেই ইদের ছুটি হওয়ায় এলাকার বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং পেশাজীবীগণ এলাকায় অবস্থান করছেন। ইদের ছুটিকে কাজে লাগিয়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ আশপাশের এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়। উপজেলার খয়েরপুর কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন, সমারচর কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, কলিমপুর কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এবং কদমচাল পেশাজীবী সংগঠনের উদ্যোগে এ উৎসব পালিত হয়েছে। বৃক্ষরোপণ উৎসব পালনে পৃষ্টপোষকতা করেছে পরিবেশবাদী সংগঠন থ্রী সিক্সটি গ্রীণ সার্কেল।


উপজেলার খয়েরপুর মাদ্রাসা প্রাঙ্গণ, আনোয়ারপুর বেড়িবাঁধ, কদমচাল আলোর দিশারি ডিজিটাল হাইস্কুলসহ আশপাশের স্থানে বনজ এবং ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। বৃক্ষরোপণ উৎসবের স্বেচ্ছাসেবক এবং শিক্ষার্থী জনাব আজিজুল হক বলেন, উষ্ণতা রোধে বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। তাই বর্ষাকালের শুরুতেই গাছ লাগিয়ে বৃক্ষরোপণ উৎসব পালন করা হয়েছে।


থী সিক্সটি গ্রীণ সার্কেল এর চেয়ারম্যান জনাব মো. মোস্তাফিজুর রহমান খান দৈনিক দেশচিত্রকে বলেন, ‘আমাদের প্রিয় জন্মভূমিকে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাস উপযোগী করার লক্ষ্যে এবং পরিবেশ ভারসাম্য স্বাভাবিক রাখার স্বার্থে থী সিক্সটি গ্রীণ সার্কেল সারা দেশে বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির আওতায় অস্টগ্রাম ও মিঠামইন উপজেলায় বৃক্ষরোপণ উৎসব পালিত হয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।


আরও খবর