নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীর গৌরীপুর ও মালিঝিকান্দা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি শহিদুল

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ও মালিঝিকান্দা ইউনিয়নে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ৭ জুলাই রবিবার বিকেলে সরেজমিনে পরিদর্শন করলেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়সহ দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিগণ। পরিদর্শন শেষে গৌরীপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এমপি শহিদুল ইসলাম বলেন, ‘আমি কারও ব্যক্তিগত এমপি নয়, আমি সকল মানুষের এমপি। পর্যায়ক্রমে দুই উপজেলার প্রতিটি ইউনিয়নে যে সকল রাস্তাঘাট অতি জরুরি, সেই রাস্তাঘাটগুলো আগে পাকাকরণের ব্যবস্থা করা হবে। এর আগে ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীতে বেড়িবাঁধ ও শ্রীবরদী উপজেলার সোমেশ্বরী নদীর ব্রিজ নির্মাণ জরুরি হয়ে পড়েছে।’

Tag
আরও খবর