দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কটিয়াদীতে অভিনব কায়দায় প্রতারণা

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 05-07-2024 10:11:10 am

কটিয়াদীতে অভিনব কায়দায় প্রতারণা


মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি 


কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় অভিনব কায়দায় প্রতারণা শিকার হয়েছেন ঔষধ ব্যবসায়ী।

গতকাল বৃহস্পতিবার(৪ জুলাই) রাত আনুমানিক ৮.৩০ মিনিটের সময় কটিয়াদী উপজেলর মেইন রোডে সবজি মহাল আকাশ ফার্মেসির মালিক লোকনাথের সাথে এ প্রতারনার ঘটনা ঘটে।


আকাশ ফার্মসীর মালিক লোকনাথ জানান, গতকাল রাতে এক জন ফার্মেসীতে এসে কিছু ঔষধের কথা বললে ইলেক্ট্রনিক্স ব্যবসাী নির্মল এর দোকানে বসে ঔষধের তালিকা করে  আকাশ ফার্মিসীতে নিয়ে আসে।লোকনাথ বলেন এত গুলো ঔষধ আমার দোকানে হবে না। আপনি অন্য দোকান থেকে নিয়ে যান। তখন প্রতারক বলে কিছু সময় নিয়ে হলেও ঔষধ গুলো আমাকে সংগ্রহ করে দেন।


লোকনাথ তার কথা শোনে নিজের দোকান থেকে প্রায় ১২ হাজার টাকার ঔষধ এবং বিভিন্ন দোকান থেকে আরো প্রায় ৮ হাজার টাকা সহ মোট ২০ হাজার টাকার ঔষধ সংগ্রহ করেন। প্রতারক লোকনাথকে ঔষধ গুলো নির্মলের দোকানে নিয়ে যেতে বললে লোকনাথ ঔষধ নিয়ে যাওয়ার সময় নির্মলের দোকানের কাছই প্রতারকের সাথে লোকনাথের  দেখা হলে প্রতারক বলে আমার একটা মলম লাগবে। লোকানাথ নির্মলের নিকট ঔষধ রেখে দোকান থেকে মলম নিতে আসলে এসুযোগে প্রতারক নির্মলের নিকট থেকে টাকা না দিয়ে ঔষধ নিয়ে উধাও হয়ে যায়।


লোকনাথ গিয়ে প্রতারককে না পেয়ে নির্মলকে জিজ্ঞাস করলে নির্মল  বলেন সে তো ঔষধ নিয়ে গেছে।প্রতারক  লোকনাথের ঔষধের দোকানে এসে নির্মল তার পরিচিত বলে জানায় এবং নির্মলের দোকান থেকে ঔষধ নিয়ে যাওয়ার সময় লোকনাথ তার বন্ধু বলে পরিচয়র দিয়ে টাকা না দিয়ে ২০ হাজার টাকার ঔষধ নিয়ে উধাও হয়ে যায়। 


আজ শুক্রবার(৫ জুলাই) সকাল ১১.০০টায় আকাশ ফার্মেসীতে ঔষধ কিনতে গেলে ভারাক্রান্ত  মনে লোকনাথ এভাবে ঘটনার বিবরণ দেন।

আরও খবর