বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ

পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ করা হয়েছে। বুধবার (৩ জুলাই) দিনভর উপজেলা সমাজসেবা অফিস কক্ষে শিশুদের মাঝে এ কিট বক্স বিতরণ করা হয়।


 উল্লেখ্য ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাস উপকূলীয় এলাকা গলাচিপায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। অনেক শিশু এবং তাদের পরিবার বিভিন্নভাবে এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এসব শিশুদের সহায়তার লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে ঘটনাস্থল যাচাই বাছাই করে প্রাপ্য শিশুদের তালিকা করে তাদেরকে এ সহায়তা দেয়া হয়। 


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ, সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সাইয়ুম, ইউনিয়ন সমাজকর্মী মো. জাহিদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মোসা. ময়না বেগম. মো. মনিরুল ইসলাম, মো. শাহ মাহমুদ ইমন, অর্জুন চন্দ্র শীল, শিশু সুরক্ষা সমাজকর্মী পংকজ গাঙ্গুলী প্রমুখ। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ বলেন, গলাচিপা উপজেলায় ১২০ জন শিশুদের পরিবারের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ করা হয়েছে।

আরও খবর

6b066baec380e-251126110134.webp
অভিযোগ

২ ঘন্টা ৩১ মিনিট আগে