ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বর্তমান এমপি মন্ত্রীরা লুটপাটে ব্যস্ত, তাদের দ্বারা শ্রমিকের ন্যায্য দাবি পূরণ হবে না - আমীর খসরু

বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শ্রমিকদের দাবি নিয়ে তাদের পক্ষে অবস্থান নেবে সে রাজনীতিবিদ এখন কিন্তু আর নেই। বর্তমানে যারা  এমপি ও মন্ত্রী হচ্ছে তারা লুটপাটের রাজনীতির একটি অংশ। তারা লুটপাটে ব্যস্ত সময় পার করছে।  এদের সঙ্গে রাজনীতি ও জনগণের কোনো সম্পর্ক নেই। এদের ভোটের ও জবাবদিহিতার প্রয়োজন নেই। এরা জনগণের কাছে দায়বদ্ধ নেই। তাদের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি সেটা কখনও পূরণ হবে না। যারা জনগণের কাছে দায়বদ্ধ না তারা শ্রমিকদের কাছে কি জবাবদিহি করবে।

  মঙ্গলবার (২ জুলাই) বিকেলে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন।

দ্বিতীয় পর্বে বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় দুপুর বারটায়। কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চেয়ারপার্রসনের উপদেষ্টা এড শামসুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করা হয়।

বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় সমাপনী অধিবেশনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চেয়ারপার্সনের বিশেষ সহকারী এড শামসুর রহমান শিমুল বিশ্বাস, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির নবনির্বাচিত সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম সম্পাদক হুমায়ুন কবির খান ও মামুন মোল্লা।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ, ইয়াছিন চৌধুরী লিটন, সাংবাদিক জাহিদুল করিম কচি, কেন্দ্রীয় শ্রমিক দলের সহ সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শ,ম জামাল উদ্দিন, প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, যুব সম্পাদক খোরশেদ আলম, বিভাগীয় শ্রমিকদলের সহ সভাপতি ইদ্রিস মিয়া, এম আর মঞ্জুর, শাহেনেওয়াজ চৌধুরী মিনু, দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, উত্তর জেলার সভাপতি মোতালেব চৌধুরী, কক্সবাজার জেলার সভাপতি রফিকুল ইসলাম, রাঙ্গামাটি জেলার সভাপতি মমতাজ মিয়া, বান্দরবান জেলার সভাপতি আব্দুস শুক্কুর, খাগড়াছড়ি জেলার সভাপতি মো. আসলাম কালু, লক্ষ্মীপুর জেলার সভাপতি আবুল হাশেম, নোয়াখালী জেলার সভাপতি দেলোয়ার হোসেন প্রমূখ।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৭ দিন ১২ ঘন্টা ৪৬ মিনিট আগে