বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

পায়রা বিদ্যুৎকেন্দ্রে আবারও উৎপাদন শুরু

এক সপ্তাহ পর আবারও শুরু হয়েছে পটুয়াখালীর কলাপাড়ার পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ।


সোমবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ইউনিটটি চালু এ বিদ্যুৎকেন্দ্রটি থেকে এখন পুরো ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।


এর আগে গত ২৪ জুন বিকাল ৪টার দিকে রক্ষণাবেক্ষণের জন্য দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।


এ কেন্দ্রের ইউনিট-১ চালু হওয়ায় দক্ষিণাঞ্চলে লোডশেডিং অনেকটা কমতে পারে।


বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব।


তিনি বলেন, আমাদের ৪ জুলাই ইউনিট-১ চালু করার কথা ছিল। কিন্তু দেশের কথা চিন্তা করে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে সোমবার বিকেল সাড়ে ৪টায় ইউনিট-১ থেকে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়। আমরা বর্তমানে পুরো ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছি।


উল্লেখ্য, ২০১৩ সালে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে ১ হাজার ২ একর জমি অধিগ্রহণের মাধ্যমে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়। এখানে ৬৬০ মেগাওয়াটের দুটি ইউনিট চালু করা হয়েছে। বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) যৌথ বিনিয়োগে ২০২০ সাল থেকে পর্যায়ক্রমে এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। এতে দেশের বিদ্যুতের চাহিদার সিংহভাগ পূরণ করে আসছে কেন্দ্রটি।

আরও খবর







deshchitro-6ac99361b8398-101026072241.webp
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

১ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে