নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১ হাজার ৪৫০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে প্রায় ১ হাজার ৪৫০ মিটার চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৭৪ হাজার টাকা। ১ জুলাই সোমবার বিকেলে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নের বাইসা ও ধলিবিলে স্থানীয় জেলেরা এসব জাল দিয়ে মাছ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক মোবাইল কোর্ট পরিচালনা করে এসব জাল আটক করেন। আটককৃত জাল ওই এলাকায় জনসম্মুখে আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়। উল্লেখ্য, “চায়না দুয়ারী” জালে ছোট মাছ থেকে শুরু করে যেকোনো জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। এর ফলে আমাদের জলাশয় থেকে মাছসহ সকল জলজ প্রাণী বিলুপ্ত হয়ে যেতে পারে। এই জাল কারেন্ট জালের চেয়েও ভয়ংকর। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রজব আলী বলেন, আমরা সকল প্রকার নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখবো। তিনি আরও বলেন, এরই অংশ হিসেবে ইউএনও স্যারের মাধ্যমে আমরা এ জাল আটক ও ধ্বংস করেছি। অভিযান পরিচালনাকালে পুলিশ সদস্য ও মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী গোলাপ হোসেন উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর