অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

মাসজুড়ে কেমন থাকবে বৃষ্টি , কক্সবাজারে পাহাড় ধসের শঙ্কা

 দুই দিন ধরে সারা দেশে বৃষ্টি বেড়েছে। কক্সবাজারে দুই দিন ধরে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। আজ সোমবার ভোর থেকেও ইলেশগুড়ি বৃষ্টি। মেঘের ঘনঘটা আকাশ।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ বৃষ্টি আরও বাড়তে পারে। আগামী কয়েক দিন টানা চলবে বৃষ্টি। জুলাই মাসজুড়ে এরকম বৃষ্টি থাকতে পারে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়বে সবচেয়ে বেশি। উপকূলেও ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে। সেখানেও বৃষ্টি চলবে। বঙ্গোপসাগরে দমকা হাওয়া বইছে, তাই দেশের সব নদীবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকায় সাগরে অবস্থানরত নৌযানগুলোকে সাবধানে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ‘এবারের বর্ষায় বৃষ্টি বেশি হবে, এমন পূর্বাভাস আমরা দিয়েছিলাম। জুনে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। জুলাই মাসের প্রায় পুরো সময়জুড়ে সারা দেশে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে।’দুই দিনে কেবল পঞ্চগড়েই বৃষ্টি হয়েছে প্রায় ৩০০ মিলিমিটার।


গতকাল রোববার রাজধানীতে মাঝারি বৃষ্টি ঝরেছে। এতে শহরের বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা গেছে। বেলা তিনটা পর্যন্ত শহরে মোট ৪৩ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। সকাল থেকে আকাশ ছিল মেঘলা। বেশির ভাগ সময় রাজধানীতে রোদের দেখা পাওয়া যায়। বৃষ্টি বেশি থাকলেও শহরে ভ্যাপসা গরমের অনুভূতি ছিল। তাপমাত্রা কমেনি।


আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গত শনিবার পঞ্চগড়ে ১০৮ মিলিমিটার ও গতকাল ১৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া ফেনী ও কক্সবাজারেও ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি ঝরেছে। টাঙ্গাইল ছাড়া দেশের সব জেলায় বৃষ্টি ঝরেছে।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ধসের আশঙ্কা আছে। তাই পাহাড়ের নিচে বসবাসকারীদের নিরাপদ অবস্থানে যাওয়ার কথা বলা হয়েছে।

আরও খবর