জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উদ্বোধন

রংপুরের পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির (বিকেএস) উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পীরগাছা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে রাজা কিন্ডারগার্টেন ও রংপুর কিন্ডারগার্টেন অংশ নেয়। নির্ধারিত ৪০ মিনিটের খেলায় দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করে। শেষ পর্যন্ত টাইব্রেকারে রাজা কিন্ডারগার্টেনকে হারিয়ে জয় পায় রংপুর কিন্ডারগার্টেন।

টুর্নামেন্ট উপলক্ষে এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি পীরগাছা শাখার সভাপতি সৈয়দ শামসুদ্দোহা চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মতিয়ার রহমান খন্দকার, জেলা কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি এমএ মাবুদ রাজা, ক্রীড়া সম্পাদক সৈয়দ মোদাচ্ছের হোসাইন সোহেল, উপজেলা কিন্ডারগার্টেন সোসাইটির সচিব শিশির কুমার রায়, ক্রীড়া সচিব আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন আয়োজকরা। পরে কুরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। জাতীয় সংগীতের তালে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো এবং তাদের মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আরও খবর