ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে



নোয়াখালীর সেনবাগে উৎসবমুখর পরিবেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশন গোল্ড মেডেল ভিত্তিক মেধা উৎসব ২০২৬’। এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের মেধার স্বীকৃতি দেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভালো ফলাফলকে সম্মান জানানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়।


রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ আয়োজনে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী একজন ছাত্র ও একজন ছাত্রীকে গোল্ড মেডেল প্রদান করা হয়। এছাড়া এ-প্লাস প্রাপ্ত ৭৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা সনদ ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও দেওয়া হয় বিশেষ সম্মাননা।


সৈয়দ হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মেধা উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য সাবেক সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার, নারী উদ্যোক্তা তামান্না ফারুক থিমা, সৈয়দ হারুন ফাউন্ডেশনের অন্যতম পরিচালক সৈয়দা শারমিন আক্তারসহ বিশিষ্ট ব্যক্তিরা।


এবারের মেধা উৎসবে ছাত্রদের মধ্যে সর্বোচ্চ গড় নম্বর অর্জন করে গোল্ড মেডেল লাভ করেন শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ শাহেদুল আলম। তিনি মোট ১১৬১ নম্বর পেয়ে ৯২ দশমিক ৮৮ শতাংশ গড় নম্বর অর্জন করেন।


অন্যদিকে ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ গড় নম্বর অর্জন করে গোল্ড মেডেল লাভ করেন তেমুহনী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা ফয়সাল আয়েশা। তিনি মোট ১১৩৮ নম্বর পেয়ে ৯১ দশমিক ০৪ শতাংশ গড় নম্বর অর্জন করেন।


শুধু ব্যক্তিগত মেধার স্বীকৃতিই নয়, এবারের মেধা উৎসবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক ফলাফলকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সর্বোচ্চ ১১ জন শিক্ষার্থী এ-প্লাস অর্জন করায় সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে সর্বোচ্চ এ-প্লাস অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। একইভাবে ৮০ শতাংশ পাশের হার অর্জন করায় ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে সর্বোচ্চ পাশের হার অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা দেওয়া হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফল শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; এর সঙ্গে পরিবার, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা জড়িয়ে থাকে। মেধাবী শিক্ষার্থীদের সামাজিকভাবে স্বীকৃতি ও সম্মাননা দেওয়া হলে তারা ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা পায়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভালো ফলাফলকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করা সম্ভব।


বক্তারা আরও বলেন, মেধাবীদের উৎসাহিত করার পাশাপাশি পিছিয়ে থাকা শিক্ষার্থীদেরও এগিয়ে নেওয়ার উদ্যোগ প্রয়োজন। একটি এলাকার শিক্ষার সামগ্রিক উন্নয়নের জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের বিত্তবানদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।


সৈয়দ হারুন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবিক সহায়তা, চিকিৎসা সহায়তা, সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। মেধাবৃত্তি ও শিক্ষা সহায়তা, ‘লাখপতি প্রকল্প’, ‘স্বপ্নের বাজার’, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সহায়তা এবং প্রযুক্তি ও রোবটিক্সভিত্তিক বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় ‘মেধা উৎসব’ ফাউন্ডেশনের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা-কেন্দ্রিক আয়োজন হিসেবে স্থান করে নিয়েছে।


আয়োজকদের মতে, মেধাবীদের খুঁজে বের করা, তাদের সাফল্যকে যথাযথ মর্যাদা দেওয়া এবং ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগানোই মেধা উৎসবের মূল উদ্দেশ্য। শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত সাফল্য নয়, ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সম্মাননার আওতায় এনে সেনবাগের সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।


উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় শিক্ষা ও মেধার এক মিলনমেলায়।


গত বছরের আয়োজনের ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ মেধা উৎসবকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মেধাকে উৎসাহিত করা, সাফল্যকে মর্যাদা দেওয়া এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় রয়েছে।



আরও খবর