কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

আশাশুনি এতিম ও প্রতিবন্ধী কেন্দ্রের যন্ত্রপাতি অযত্নে অবহেলায় নষ্ট হতে বসেছে ।

দেশে হাজার হাজার শিক্ষিত ছেলেমেয়ে চাকরির অভাবে বেকারত্ব জীবনযাপন করছে। তাদের স্বাবলম্বী করতে সরকারিভাবে সাতক্ষীরার আশাশুনিতে গড়ে তোলা হয়েছে প্রশিক্ষণ কেন্দ্র। এটি এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে নামকরণ করা হলেও বয়সভিত্তিক বেকারদের কর্মসংস্থান গড়ে তোলার জন্য প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে বলে জানা গেছে।কিন্তু শত শত কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা প্রশিক্ষণ কেন্দ্রে অতি মূল্যবান যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধু জনবলের অভাবে। ব্যবহার না করার ফলে আশাশুনি এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সরকারি কোটি টাকার ওয়ার্কশপ মেশিনগুলো ইতোমধ্যে অকেজো হয়ে গেছে বলে একটি সূত্র নিশ্চিত করেছেন। মেশিনগুলো ২০১৪ সালে আশাশুনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পাঠানো হলেও এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি দক্ষ প্রশিক্ষক। ফলে অযত্নে অবহেলায় নষ্ট হতে বসেছে সরকারি কোটি টাকার সম্পদ।দাপ্তরিক সূত্রে জানা গেছে, আশাশুনি এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৪টি সেক্টরে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। যার মধ্যে উড ওয়ার্কস ও উড কার্ভিং সেক্টরে প্রশিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন তরিকুল ইসলাম। ড্রেস মেকিং ও টেইলারিং সেক্টরে আলতাফ হোসেন প্রশিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন। এনিমেল পশু ও হাঁসমুরগি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষক হিসেবে নিয়োজিত আছেন জেসমিন আরা। এসব প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষক নিয়োজিত থাকলেও দীর্ঘ ১০ বছর ধরে ক্রাফট প্রশিক্ষণ মেশিনারিজ পদটি শূন্য থাকায় ওয়ার্কশপ প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছে এ এলাকার বেকার শিক্ষার্থীরা।সরেজমিনে বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহ করতে চাইলে আশাশুনি এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী জেনারেল ম্যানেজার (সহকারী পরিচালক) ফারুক হোসেন বলেন, কোনো ছবি বা ভিডিও ফুটেজ নেওয়া যাবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধ আছে।২০১৪ সাল থেকে পদটি শূন্য রয়েছে স্বীকার করে তিনি বলেন- সংশ্লিষ্ট অধিদপ্তরকে একাধিকবার চাহিদাপত্র প্রেরণ করলেও ওই পদের কোনো সুফল মেলেনি।সাংবাদিকদের ভালো নিউজ করার মানসিকতা নেই উল্লেখ করে প্রতিবেদন করতে নিষেধ করে তিনি আরও বলেন- এতদিন আপনারা কোথায় ছিলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেহেতু দায়িত্ব নিয়েছেন সেহেতু তিনি মাথা ঘামাবেন না, সঙ্গে সাংবাদিকদেরও মাথা ঘামাতে নিষেধ করেন।অন্যদিকে সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথের সঙ্গে আলাপকালে তিনি বলেন- মূলত আশাশুনিতে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রে ৫টি শাখায় প্রশিক্ষণ দেওয়া ব্যবস্থা থাকলেও ৪টি চলমান আছে, বাকি একটি জনবলের অভাবে বন্ধ আছে দীর্ঘদিন। ওপরমহলকে বিষয়টি জানানো হয়েছে। আশা করি লোক নিয়োগ হলে আমাদের এখানে পোস্টিং দেওয়া হবে।অপরদিকে সরকারি সম্পত্তি রক্ষার্থে আশাশুনি এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অতি দ্রুত জনবল নিয়োগসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Tag
আরও খবর