‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানও ভাইস চেয়ারম্যানকে বস্ত্র ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল বস্ত্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৬ জুন) রাত ৮টায় শহরের সাইফুর রহমান মার্কেটে বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অজয় কুমার দেব এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব চন্দ্রের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীমঙ্গল বস্ত্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা খাতুনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় বস্ত্র ব্যবসায়ী সমিতির উপদেষ্টা শাহজাহান উদ্দিন আহমেদ, হাফিজ আহমেদ, সম্পাদক রুমেল খাঁনসহ কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সমিতির সদস্যরা সরব উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৯ মে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায় বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজেরা খাতুন নির্বাচিত হন।



Tag
আরও খবর