জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

বাইউস্টে “কোয়ান্টাম কম্পিউটিং” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-06-2024 03:17:01 pm

◾ তানভীর আহমেদ রাসেল : 'বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লায় “ট্রানস্যাক্টিভ এনার্জি ম্যানেজমেন্ট ইন স্মার্ট গ্রীডস উইথ ব্লকচেইন এন্ড কোয়ান্টাম কম্পিউটিং” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।'


আজ বুধবার (২৬ জুন) বাইউস্ট আইইই স্টুডেন্ট ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল হক, পিএসসি, পিএইচডি, ভাইস চ্যান্সেলর অফ বাইউস্ট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল শেখ মাসুদ আহমেদ, এসপিপি, পিএসসি, এমফিল (অব.), বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল প্রফেসর মো. মোশাররফ হোসাইন (অব.), ইইই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. কামরুজ্জামান,লেফটেন্যান্ট কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক, মোহাম্মদ আসাদুজ্জামান খান, ভারপ্রাপ্ত ডিন, ইসিই অনুষদ।


এছাড়াও উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন ইইই বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও আইইই বাইউস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ এর কাউন্সিলর মো. নিয়াজ মোর্শেদুল হকের সভাপতিত্বে উক্ত সেমিনারে মূল বক্তা ছিলেন ড. মোঃ হাবিব উল্লাহ, সহকারী অধ্যাপক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি হ্যারিসবার্গ,  মার্কিন যুক্তরাষ্ট্র।

সেমিনারে সকলকে স্বাগত জানান আইইই বাইউস্ট অরগানাইজিং কমিটির মেম্বার সাকিব আহমেদ বিন জাফর এবং মো:তাসিন ওবায়দুল্লাহ ।


এছাড়াও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী তাহিয়া মাহমুদ।


মূল বক্তা বলেন,ট্রানস্যাক্টিভ এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেমে ব্লকচেইন এবং কোয়ান্টাম কম্পিউটিং এর ইন্টিগ্রেশন আরও নিরাপদ, দক্ষ এবং স্থিতিস্থাপক স্মার্ট গ্রিডের প্রতিশ্রুতি দেয়, যা আধুনিক শক্তির বাজারের গতিশীল চাহিদা মেটাতে সক্ষম।তিনি আরও বলেন,আগত চতুর্থ বিপ্লব এর চ্যালেঞ্জকে ধারণ করে সাহসিকতার সাথে এগিয়ে যেতেই হবে নইলে পিছিয়ে পড়তে হবে। আজকের দুনিয়ায় প্রযুক্তির উন্নয়ন ও এর কার্যকর প্রয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো এই জাতীয় তথ্যবহুল ও শিক্ষনীয় সভা- সেমিনার, ইত্যাদি।


প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল হক, পিএসসি, পিএইচডি, ভাইস চ্যান্সেলর অফ বাইউস্ট বক্তব্যে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এমন উদ্যোগের ভূয়সি প্রশংসা করেন।

বিশেষ অতিথি মোঃ কামরুজ্জামান (সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ইইই ) সেমিনারের মূল প্রতিপাদ্যের উপর আলোকপাত করেন এবং আয়োজক ও মূল বক্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং টোকেন অফ অনার প্রদান করেন ।


সবশেষে, মূলবক্তা, অতিথিবৃন্দ এবং অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের অভিবাদন ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি আইইই বাইউস্ট স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর মো. নিয়াজ মোর্শেদুল হক(সহকারী অধ্যাপক, ইইই,বাইউস্ট)।


আরও খবর




deshchitro-6ac99361b8398-101026072241.webp
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

১ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে