বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

গলাচিপায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও প্রগতি যুব ইউএনও অ্যাওয়ার্ড প্রদান

সাফল্যে ও ভালো কাজের স্বীকৃতি আত্নবিশ্বাস বাড়িয়ে দেয়। আর এই আত্মবিশ্বাস নিয়ে প্রতিটি মানুষ একদিন স্বপ্ন জয় করতে পারে। সেই লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় ২০২৪ সালের এসএসসি /দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। একই সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ছয়টি ক্যাটেগরিতে প্রগতি যুব ইউএনও অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। 


সোমবার বিকেলে গলাচিপা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রগতি যুব ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট ও সার্টিফিকেট এবং যুব ইউএনও অ্যাওয়ার্ডের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। এ-সময় প্রগতি যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী,  সহকারী সমাজসেবা অফিসার মোঃ সাইফুল ইসলাম সাইউম ও প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন প্রগতি যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তৌফিক হাসান তাজ।


প্রগতি যুব ইউএনও অ্যাওয়ার্ড ২০২৪ এবার ছয়টি ক্যাটেগরির মধ্যে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট পেয়েছেন অসহায় ছিন্নমূল শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নপূরন বিদ্যানিকেতনের শিক্ষিকা সুখী আক্তার। মানবকল্যাণে- ধ্রুবতারা থেকে ফারহানা মিশু টুম্পা ও অভিযাত্রিক থেকে মাহমুদুল হাসান।


উদ্যোক্তা ক্যাটেগরিতে গলাচিপা ই-কমার্স এন্ট্রাপ্রেনিউর (জিইই) এর তারান্না তান্নুম লিজা,  ভোজনরসিক এর নাদিরা জাহান হিমু ও পালকি ইভেন্ট এর মেহেদী হাসান জুবায়ের কে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছে। এছাড়া সাংবাদিকতায় গলাচিপা সংবাদ এর আরেফিন লিমন, সংস্কৃতিতে চাঁদের হাট নৃত্যকলা একাডেমির শিক্ষিকা সাথী আক্তার ও ক্রীড়া বিষয়ে সাজিদ আব্দুল্লাহ কে সম্মাননা প্রদান করা হয়েছে। এদিন একই সঙ্গে  প্রগতি যুব ফাউন্ডেশনের উদ্যােগে  এসএসসি / দাখিল পরীক্ষা ২০২৪ গলাচিপা উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে জিপিএ ৫ প্রাপ্ত ৭০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

আরও খবর