‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে 'বরাক ও মনু নদী থেকে একদিনে দুই মরদেহ উদ্ধার

মৌলভীবাজারে একদিনে পৃথক দুই এলাকার দুইটি নদী থেকে দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৌলভীবাজার সদর উপজেলার লামুয়া এলাকায় বরাক নদীতে বাশের সাঁকো পার হতে গিয়ে পা পিছলে পড়ে আজিজুর রহমান নামের সাত বছরের এক শিশু মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) সকাল ৯টায় মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আজিজুর রহমান ওই গ্রামের মুহিবুর রহমানের ছেলে। সে লামুয়া গ্রামে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।

নিহত শিশুর চাচা জাবেদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (২৪ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে আমার ভাতিজা আজিজুুর রহমান (৭) তার বড় ভাই আব্দুর রহমান (৯) এর হাত ধরে বাজারে যাচ্ছিল। বাজারে যাওয়ার আগে বাড়ির পাশের বরাক নদীতে বাশের সাঁকো পারাপারের সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে ডুবে যায়। পরে সকাল সাড়ে ১১টার দিকে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালিয়ে প্রায় দেড় ঘন্টা পর আজিজকে মৃত উদ্ধার করেন। ঘটনার পর স্থানীয় চেয়ারম্যান, মেম্বারগণ ও পুলিশ উপস্থিত ছিলেন। আমরা পুলিশের কাছে আবেদন করেছি ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য। আবেদনের প্রেক্ষিতে বিকেলে আজিজের জানাযা শেষে দাফন করা হবে।

জানতে চাইলে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের লিডার প্রীতিশ কুমার দাশ-কে জানান, সোমবার সকালে খবর পেয়ে আমরা বেলা ১১টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করি। বেলা সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের লামুয়া এলাকার বরাক নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার করে নিহত পরিবারকে হস্তান্তর করি।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শিশু আজিজুর রহমান এর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে মৌলভীবাজারের মনু নদীতে (মনুব্যারেজ) সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকার মোঃ মনির শেখের ছেলে কিশোর লিমনের লাশ উদ্ধার করা হয়েছে। সে পাহাড় বর্ষিজোড়া এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

গত শনিবার (২২ জুন) বন্ধুদের সাথে মনু নদীতে সাঁতার কাটতে গিয়ে পানির স্রোতে তলিয়ে ১২ বছরের কিশোর লিমন শেখ নিখোঁজ হন। এর আগে লিমনের সন্ধানে শনিবার দিনব্যাপী মৌলভীবাজারের ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করে। তাদের সাথে যুক্ত হয় সিলেটের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। দিন-থেকে সসন্ধা পপর্যন্ত অনেক খোঁজাখুজি করে সন্ধান মেলেনি লিমনের।

অবশেষে নিখোঁজের প্রায় ৪৬ ঘন্টা পর আজ সোমবার (২৪ জুন) সকালে সদর উপজেলার কনকপুর ইউনিয়নের মনুনদীর পাশে পাাওয়া যায় নিখোঁজ লিমনের লাশ।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কনকপুর এলাকার স্থানীয়দের থেকে খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি টিম কনকপুর ইউনিয়নের মনুনদীর পাশ থেকে গিয়ে একটি লাশ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরে জানা যায় লাশটি নদী থেকে নিখোঁজ হওয়া লিমন শেখের।

প্রসঙ্গত, গত শনিবার ২২ জুন দুপুরে মনুব্যারেজে (সুইচ গেইচ)এলাকায় সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন লিমন শেখ।

Tag
আরও খবর